ময়নাগুড়িতে সরকারি বাসের মর্মান্তিক দুর্ঘটনা, লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ আজ শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে ময়নাগুড়িতে সরকারি বাসের মর্মান্তিক অ্যাকসিডেন্ট হয়। যেখানে ২৭ জন আহত ও ৬ জন মারা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই দুর্ঘটনায় আহত তথা নিহতদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
ময়নাগুড়িতে সরকারি বাসের সাথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬
যেমনটা জানা যাচ্ছে, জলপাইগুড়ির (Jalpaiguri News) কাছেই ময়নাগুড়ি থেকে দমোহিনীর দিকে যাচ্ছিল NBSTC এর বাসটি। সেই সময় উল্লাডাবরী নামক এক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোর ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে গিয়েছে। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় স্থানীয়রা ও পুলিশ প্রশাসন।
পুলিশের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী বাসে সেই সময় ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। যার মধ্যে ৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। মৃতরা হলঃ পম্পা সাহা, তাঁরই দেড় বছরের ছেলে বিবেক সাহা, যমুনা রায়, সজল সরকার, শুভঙ্কর শীল, ও শ্যামল চন্দ্র বর্মন। এছাড়া বাকিদের ২ জন এখনও আইসিইউতে রয়েছে।

আরও পড়ুনঃ সারাবছরের সব খরচ সাথে Laptop, মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু Airtel Scholarship
আহত ও নিহতদের উদ্দেশ্যে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন দুর্ঘটনার পর হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন পর্যটন মন্ত্রী সহ আরও একাধিক লোক। এদিকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে টাকার অঙ্ক হবে ৫ লক্ষ টাকা। এছাড়া গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘আজ ময়নাগুড়ির এনএইচ-২৭ (NH-27)-এর উল্লাডাবরি জোড়াবাঁধ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সংবেদন। মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি ও আহদের দ্রুত আরোগ্য কামনা করছি।




