0%

Met department predicts heavy rain in all over North Bengal

দিন কয়েক আগেই টানা বৃষ্টিতে ভয়ংকর পরিস্থিতি হয়েছিল উত্তরবঙ্গের। সেই ক্ষত শুকনোর আগেই ফের অশনি সংকেত! হাওয়া অফিস সূত্রে খবর, প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর।  নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা। পার্বত্য এলাকায় নামবে ধস। তাই পাহাড়বাসী  ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে সে অর্থে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। কলকাতায় মেঘলা থাকবে আকাশ। আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

বৃষ্টি ভেজা তিলোত্তমা। ফাইল ছবি

কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। দার্জিলিং-সহ বাকি জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কতা।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা, যেটি ছত্তিশগড় ও মধ্য প্রদেশের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে আজ শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। দার্জিলিং-সহ বাকি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে সোমবার পর্যন্ত ফের লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। দুর্যোগের জেরে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা প্রবল। নিচু এলাকা প্লাবিত হতে পারে।

বৃষ্টি ভেজা উত্তরবঙ্গ। ফাইল ছবি।

তবে দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃষ্টি না হলে অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাতেও বৃষ্টি হতে পারে। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও সংলগ্ন জেলায়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker