ফের বাজিমাত মুকেশ আম্বানির! বিশ্বের ১৫ টি সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন সংস্থার তালিকায় রিলায়েন্সের ২ কোম্পানি

সবদিক নিউজ: বর্তমানে বিশ্বের ১৫ টি সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন কোম্পানির তালিকায় আমেরিকার আধিপত্য বজায় রয়েছে। এই তালিকায় ৭ টি আমেরিকান কোম্পানি স্থান পেয়েছে এবং ৩ টি চিনা কোম্পানিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) মালিকানাধীন ২ টি কোম্পানিও এই তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকায় রিলায়েন্স রিটেল অষ্টম স্থানে এবং রিলায়েন্স জিও দ্বাদশ স্থানে রয়েছে।
বিশ্বের ১৫ টি সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন সংস্থার তালিকায় মুকেশ আম্বানির (Mukesh Ambani) ২ সংস্থা:
ক্রাঞ্চবেসের তথ্য অনুযায়ী, ৯৬৫ বিলিয়ন ডলার মূল্যায়ন নিয়ে আমেরিকার অ্যানথ্রোপিক বিশ্বের সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন। যার ভ্যালুয়েশন ৯৬৫ বিলিয়ন ডলার। এদিকে, ৮৫২ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের পরিপ্রেক্ষিতে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওপেনএআই। পাশাপাশি, চিনের বাইটড্যান্স ৪৮০ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এদিকে, আমেরিকার স্ট্রাইপ ১৫৯ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের পরিপ্রেক্ষিতে চতুর্থ স্থানে এবং চিনের অ্যান্ট গ্রুপ ১৫০ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের মাধ্যমে পঞ্চম স্থানে রয়েছে।
The World’s Most Valuable Unicorns in 2026
1. 🇺🇸 Anthropic: $965B
2. 🇺🇸 OpenAI: $852B
3. 🇨🇳 ByteDance: $480B
4. 🇺🇸 Stripe: $159B
5. 🇨🇳 Ant Group: $150B
6. 🇺🇸 Databricks: $134B
7. 🇺🇸 Waymo: $126B
8. 🇮🇳 Reliance Retail: $101B
9. 🇬🇧 Revolut: $75B
10. 🇨🇳 Shein: $66B
11. 🇺🇸 Anduril…— World of Statistics (@stats_feed) June 26, 2026
তালিকায় রয়েছে রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স জিও: জানিয়ে রাখি যে, আমেরিকায় স্থিত কোম্পানি ডেটাব্রিকস ১৩৪ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের মাধ্যমে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে ওয়েমো ১২৬ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের নিরিখ সপ্তম স্থানে রয়েছে।
অস্থিরতার আবহেও টাটা গ্রুপের দাপট! ৩২,০০০ কোটির মুনাফা, কোন কোন সংস্থা করল বাজিমাত?
ভারতের বৃহত্তম রিটেল কোম্পানি, রিলায়েন্স রিটেল, ১০১ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের ওপর ভর করে এই তালিকায় রয়েছে অষ্টম স্থানে। এদিকে, ব্রিটিশ কোম্পানি রিভোল্ট ৭৫ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের মাধ্যমে রয়েছে নবম স্থানে। এছাড়াও, চিনের শেইন রয়েছে দশম স্থানে। এই সংস্থার ভ্যালুয়েশন ৬৬ বিলিয়ন ডলার।
সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা
এছাড়াও, আমেরিকার অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ ৬১ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের পরিপ্রেক্ষিতে এই তালিকায়১১তম স্থানে রয়েছে। ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি, রিলায়েন্স জিও ৫৮ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন নিয়ে ১২ তম স্থানে রয়েছে। এদিকে, ৪৪ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের মাধ্যমে এই তালিকায় র্যাম্প ১৩ তম স্থানে রয়েছে। ৪২ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন নিয়ে অস্ট্রেলিয়ার ক্যানভা ১৪ তম এবং ৪০ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের মাধ্যমে ব্রিটেনের চেকআউট.কম এই তালিকায় ১৫ তম স্থানে রয়েছে।



