Crowds stood with eggs in hand for Mahua Moitra, TMC MP to file complain

রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা-কর্মীদের উপর ‘ডিম থেরাপি’ চলছে। এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের জন্যও ডিম হাতে দাঁড়িয়ে থাকলেন জনতা! সেই ঘটনার ভিডিও দেখে এবার পুলিশের দ্বারস্থ হতে চলেছেন সাংসদ। পুলিশ অভিযোগ না নিলে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি! খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের হাতে হেনস্থা হয়েছিলেন! ডিম ছোড়ার পাশাপাশি ‘চোর চোর’ স্লোগানও চলে। সেই ঘটনার পর থেকে তৃণমূলের নেতাদের দিকে ধেয়ে আসছে ডিম। এবার কি টার্গেট মহুয়া মৈত্রও! সেই নিয়ে পুলিশের দ্বারস্থ হতে চলেছেন তিনি। পুলিশ অভিযোগ না নিলে আদালতের দ্বারস্থ হবেন তিনি! তাহলে কি ঘুরিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা চাইছেন মহুয়া? সেই প্রশ্নও উঠেছে।
এই বিষয়ে আরও খবর
ঘটনাটি গতকাল, শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালত চত্বরের। আদালতে একটি মামলার হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। কিন্তু কোনও কারণে তিনি আদালতে উপস্থিত হননি। এদিকে মহুয়া আসার আগাম খবর পেয়ে আদালত চত্বরে ডিম হাতে হাজির হয়েছিলেন জনতা! ডিমের সঙ্গে টম্যাটোও ছিল! তাহলে কি তাঁদের টার্গেট ছিল মহুয়া? আদালত চত্বরের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেই ঘটনা নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
ভিডিও বার্তায় এই আদালত চত্বরের জনতাকে বিজেপির মহিলা কর্মীদের ভিড় বলে দাবি করেছেন মহুয়া। ভিডিওতে তাঁদের সকলকে তিনি চিনে নিয়েছেন। নেতারা তাঁদের আদালত চত্বরে পাঠিয়েছিলেন! সেই অভিযোগ করে মহুয়া পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন। যারা ডিম, টম্যাটো হাতে আদালত চত্বরে গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলেন। যদি পুলিশ অভিযোগ না নেয়, তাহলে আদালতের দ্বারস্থ হবেন তিনি। সেই হুঁশিয়ারিও দেন তিনি। থানা অভিযোগ না দিলে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট পর্যন্ত তাঁদের টেনে নিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন। কোন কোন ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করবেন, তাও সামাজিক মাধ্যমে জানালেন সাংসদ।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



