0%

Virat Kohli: কোহলির সাথে বিশ্বকাপ জিততে চাইলে RCB কে অনুসরণ করুক গম্ভীর! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় উইকেটকিপারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে থাকতে হয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের মাঠে নামলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ গজে ফিরছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। আগামী বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতে এই সিরিজের গুরুত্ব অসীম। সকলেই অধীর অগ্রহে অপেক্ষা করছেন এই বিষয়ে জানতে ভারতের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) কিভাবে বিরাট কোহলিকে এই সিরিজের ব্যবহার করেন।

অনেকেই আশা করছেন যে আগামী বিশ্বকাপের ভারতীয় দলে বিরাট কোহলির জায়গা পাকা। কিন্তু কান পাতলে বিসিসিআইয়ের অন্দরমহলে কানাঘুষো শোনা যাচ্ছে যে ফর্মে না থাকলে বিশ্বকাপের বিমানে নাও থাকতে পারেন বিরাট। এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না কোচ গৌতম গম্ভীর। দলে কোনও মহাতারকা প্রথা রাখতে রাজী নন ভারতের কোচ। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে যারা পারফরম‍্যান্স করবে, শুধুমাত্র তারাই ধারাবাহিকভাবে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাবে।

আর ঠিক এই জায়গাতেই আপত্তি রয়েছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে এই গৌতম গম্ভীরের সতীর্থ হিসেবে অবস্থান করা দীনেশ কার্তিকের। বর্তমানে আরসিবি দলের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন কার্তিক। তার মতে বিরাট কোহলির এই মুহূর্তে আর নতুন করে কিছু শেখার নেই। তার কাছে থেকে সেরা পারফরম্যান্স পেতে চাইলে একটিই কাজ করতে হবে গৌতম গম্ভীরকে।

আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

এই বিষয়ে কার্তিক সরাসরি বলেছেন, “তিনি (বিরাট কোহলি) দীর্ঘ সময় ধরে এই পর্যায়ে আছেন, তাই নিজের কাজটা কীভাবে সফলভাবে করতে হয়, তা তাঁর ভালোই জানা। আপনাকে শুধু তাঁকে সম্মান করতে হবে, তাঁর কাজের নিজস্ব পরিসর বা স্বাধীনতা দিতে হবে এবং তাঁকে নিজের মতো করে কাজ করতে দিতে হবে। তাকে কোচিং বা নির্দেশনা করার মূল বিষয়বস্তু মূলত এটাই। তাঁকে তাঁর মতো থাকতে দিন এবং নিশ্চিত করুন যেন তিনি জানেন যে, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা সবসময় তাঁর পাশে আছি। যতক্ষণ না আপনি তাঁর কাজের পদ্ধতিতে হস্তক্ষেপ করছেন এবং মাঠ ও মাঠের বাইরে—সর্বত্রই একজন মানুষ হিসেবে তাঁকে সম্মান করছেন, ততক্ষণ তিনি আপনার জন্য অবিশ্বাস্য কিছু উপহার দিতে প্রস্তুত থাকবেন।”

আরও পড়ুন: বড় পরিবর্তন দেখা যাবে ভারতীয় দলে! বৈভব সূর্যবংশীকে জায়গা দিতে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর

দীনেশ কার্তিকের বক্তব্য যে এই পদ্ধতিতে বিরাটকে ব্যবহার করেই আরসিবি সর্বোচ্চ সাফল্য পেয়েছে। চোট পাওয়ার আগে আইপিএলের মঞ্চে তো বটেই, ওডিআই ফরম‍্যাটেও দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। নিজের শেষ পাঁচটি ওডিআই ম্যাচে বিরাট কোহলি ৯৯.৫০ গড়ে দুটি শতরান সহ মোট ৩৯৮ রান করেছেন। চোট সারিয়ে মাঠে ফিরে ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজেও তিনি নিজের এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করছেন ভক্তরা।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker