গাছপাকা নাকি কার্বাইডে পাকানো, হাতে ধরে রসালো আম চিনবেন কীকরে?

বাংলাহান্ট ডেস্ক : চলছে আমের (Mango) সিজন। বাজার ছেয়ে গিয়েছে হিমসাগর, ল্যাঙরা, গোলাপখাসের মতো নানান জাতের আমে। তবে বাজার থেকে ব্যাগ ভর্তি করে আম আনলেও তা আদৌ গাছপাকা নাকি কার্বাইড দিয়ে পাকানো তা নিয়ে ধন্দ থেকেই যায়। তাছাড়া আমটা মিষ্টি হবে কিনা তা নিয়েও অনেক সময় সংশয় থেকে যায়।
আম (Mango) গাছপাকা কিনা বুঝবেন কীভাবে?
গাছ পাকা আমের স্বাদ কার্বাইডে পাকানো আমে মেলে না। তবে গাছপাকা আম আর কার্বাইডে পাকানো আমের মধ্যে রয়েছে পার্থক্য। কিন্তু কীভাবে পার্থক্য করবেন আম গাছপাকা নাকি কার্বাইড দিয়ে পাকানো? আম যদি কার্বাইডে পাকানো হয় তবে তার রঙ হবে হলুদ সবুজ। অর্থাৎ খাপছাড়া ভাবে কোথাও হলুদ, কোথাও সবুজ ছোপ দেখা যাবে।

ফারাক করুন এভাবে: কার্বাইডে পাকানো আম হলে তার কোনও গন্ধ পাওয়া যাবে না। কিন্তু আম গাছপাকা হলে তার মিষ্টি গন্ধ থাকে। গাছপাকা আম হলে তার চারপাশে মাছি উড়বেই, যেমন সব ফলেই হয়ে থাকে। কিন্তু কার্বাইডে পাকানো হলে তেমনটা হবে না। গাছপাকা আম জলে দিলে তা ডুবে যাবে। কিন্তু রাসায়নিক দেওয়া থাকলে তা ডুববে না, জলের উপরে ভেসে উঠবে।
আরও পড়ুন : ৩ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কেন্দ্রীয় প্রকল্পে, সরকার বদলের পরেই রাজ্যে চালু পোর্টাল
কেমন হয় কার্বাইডে পাকানো আম: কার্বাইড দিয়ে আম পাকানো হলে আমের (Mango) গায়ে কুঁচকানোর মতো দাগ হয়ে যায়। কিন্তু গাছপাকা আমের ত্বক হয় টানটান। কার্বাইডে পাকানো আম চকচকে হয়। কিন্তু গাছপাকা আম কখনও তেমনটা হবে না।
আরও পড়ুন : ইলিশের মুড়ো নাকি লেজা, কোনটায় বেশি পুষ্টিগুণ?
বর্তমানে চাহিদা যেভাবে বাড়ছে তাতে চটজলদি ফল পাকাতে ব্যবহৃত হয় নানান কেমিক্যাল। অজান্তেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে মিশছে এই সমস্ত কেমিক্যাল, যা ধীরে ধীরে ডেকে আনতে পারে বড়সড় রোগ। কার্বাইডে পাকানো আম পেটের ব্যাধি থেকে গুরুতর অসুখ ডেকে আনতে পারে।




