0%

কুচো চিংড়ি বাছতে হিমশিম খাচ্ছেন? কয়েক মিনিটেই সমস্যার সমাধান করবে এই টোটকা

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে এই চিংড়ি মাছ খেতে যতটা না ভালো লাগে তার থেকেও বাছতে বেশি সময় লাগে। যার ফলে অনেকেই চিংড়ি মাছ খেতে চান না। তবে আজকে প্রতিবেদনে রইল এমন কিছু ঘরোয়া টোটকা যার মাধ্যমে আপনি সহজেই চিংড়ি মাছ তাড়াতাড়ি বেছে নিতে পারবেন। জেনে নিন সেই টোটকা গুলো (Cooking Tips)।

কুচো চিংড়ি বাছতে নাজেহাল? রইল সহজ টোটকা (Cooking Tips)

চিংড়ির গায়ে পিচ্ছিল ভাব দূর করতে নুনের সাহায্য নিন। একটি পাত্রে সমস্ত চিংড়ি নিন। তাতে মোটা দানাযুক্ত নুন ছড়িয়ে দিন। এ বার হাত দিয়ে রগড়াতে থাকুন। দেখবেন হাতে ময়লা উঠে আসছে।

১)চিংড়ির মাথায় ছোট থলির মতো একটি অংশ থাকে। সেখানে বালি ও নোংরা জমা হয়।

Cooking Tips to clean tiny shrimp ereh’s a simple trick

আরও পড়ুন: চেনা পনিরের পদে ইতি টানুন, ডাব-সরষের নতুন স্বাদে জমে উঠুক ভোজ, জানুন রেসিপি

২)এটা চাইলেই আপনি পুরোটা বাদ দিয়ে দিতে পারেন। এ ছাড়া শূর সমেত মাথার দিকের অংশটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিন।

৩)চিংড়ি আঁশটে গন্ধ দূর করতে লেবুর রস বা ভিনিগারের সাহায্য নিতে পারেন। চিংড়ি ধোয়ার পরেই তাতে এক চামচ লেবুর রস বা ভিনিগার মাখিয়ে মিনিট দুয়েক রাখুন। তারপরেই ধুয়ে নিন।

৪)চিংড়ির খোসা ছাড়াতে চান, তা হলে গরম জলের সাহায্য নিন। গরম জলে সমস্ত চিংড়ি ৫ মিনিট ডুবিয়ে রাখুন। তারপরে খোসা ছাড়ালেই সেটি চটজলদি উঠে আসবে (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker