0%

খড়গপুর স্টেশন থেকে ছাড়বে স্পেশাল ট্রেন,ছুটির মরশুমে বাড়তি সুবিধা

সবদিক নিউজ: এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ দক্ষিণ ভারত ও উড়িষ্যার একাধিক স্টেশনে এবার থামবে বিশেষ ট্রেন (Indian Railways)। জানা যায় কাটপাড়ি, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, দুভভাদা, বিজয়নগরম, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক এবং ভদ্রকের মত স্টেশনের যাত্রীরা এই পরিষেবার সুবিধা পাবেন। এ ছাড়াও যোলারপেট্টাই, রেনিগুন্টা, নেলোর, ওঙ্গোল এবং বালেশ্বরের মত স্টেশনেও দেওয়া হয়েছে বিশেষ স্টপেজ । এবার এক নজরে দেখে নিন খড়্গপুর স্টেশন থেকে কোন ট্রেনগুলি ছাড়বে।

যাত্রীদের জন্য সুখবর, দক্ষিণ ভারত রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন (Indian Railways)

সূত্রের খবর, ৯ মে থেকে ৩০ মে পর্যন্ত প্রতি শনিবার রাত ১১টায় পোদানুর থেকে ছাড়বে ০৬০৬৫ স্পেশাল ট্রেনটি। দীর্ঘ পথ পেরিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এটি খড়গপুর পৌঁছবে। একইভাবে ফিরতি পথে ১১ মে থেকে ১ জুন পর্যন্ত প্রতি সোমবার খড়গপুর থেকে ছাড়বে ০৬০৬৬ স্পেশাল ট্রেনটি (Indian Railways)।

 একটা ট্রেন কতদিন পরিষেবা দেয়? অবসরের পর কোথায় যায় সেই কোচগুলি জানেন

এছাড়াও সোমবার দুপুর ৩:৩০ মিনিটে খড়গপুর ছেড়ে বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে বুধবার ভোর সাড়ে ৪টেয় ট্রেনটি পৌঁছবে পোদানুরে।এমনকি যাত্রাপথে দক্ষিণ ভারত ও ওড়িশার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বিশেষ ট্রেন। কাটপাড়ি, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, দুভভাদা, বিজয়নগরম, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক এবং ভদ্রকের মত স্টেশনের যাত্রীরা এই পরিষেবার সুবিধা পাবেন।

এ ছাড়াও যোলারপেট্টাই, রেনিগুন্টা, নেলোর, ওঙ্গোল এবং বালেশ্বরের মত স্টেশনেও দেওয়া হয়েছে বিশেষ স্টপেজ।যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেনটিতে থাকছে আধুনিক এলএইচবি কোচ। মোট ১৮টি কামরার এই ট্রেনে ৪টি এসি থ্রি-টিয়ার, ৮টি স্লিপার ক্লাস এবং ৪টি সাধারণ কামরা থাকবে।

পাশাপাশি বিশেষ ভাবে সক্ষমদের জন্য একটি বিশেষ কামরা ও মালপত্র রাখার জন্য আলাদা কামরার ব্যবস্থা থাকছে। এই ট্রেনটি চালু হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker