0%

ছাতা সঙ্গে রাখুন! দুই বঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি নিয়ে নতুন সতর্কতা, ওয়েদার আপডেট

সবদিক নিউজ: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সময় বাদ দিয়ে অন্য সময় গুলিতে আদ্রতা জনিত অসস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এছাড়াও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা ও হাওড়া এখনই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের দুই জেলাতে (South Bengal Weather)।

South Bengal Weather new warning regarding storms and rain in several districts

 মটনের টুকরো চিবোতে কষ্ট হচ্ছে? নরম মাংসের জন্য কাজে লাগান এই ৫ উপায়

শুক্রবার বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার বেশি ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্ৰামে। একই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে ঐদিন ঝড় বৃষ্টি সতর্কতা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে (South Bengal Weather)সেইভাবে বৃষ্টিপাত দেখা না দিলেও উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি চলছে। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ফলে এই দুই জেলায় কমলে সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। তাছাড়া উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট চলবে বলে, জানিয়েছে হাওয়া অফিস।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker