0%

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট! জয়ী বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ঝাড়খণ্ডে রাজ্যসভা আসনে জয়ী হলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ান। সূত্রের খবর, সিপিআই (এমএল) এবং লালপ্রসাদ যাদবের আরজেডি বিধায়কদের ক্রস ভোটিংয়ের জেরে জয় পেয়েছেন নির্দল প্রার্থী।

রাজ্যসভার যে দু’টি আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে একটিতে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বৈজনাথ রাম। অন্য আসনে জয়ী হয়েছেন বিজেপি-সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। সূত্রের খবর, বৈজনাথ রাম পেয়েছেন ৩০টি ভোট। অন্যদিকে নাথওয়ানি নিজের পক্ষে ২৮টি ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী প্রণব ঝা পান ১৯টি ভোট। এছাড়াও তিনটি ভোট বাতিল বলে ঘোষিত হয়। আরজেডি এবং সিপিআই (এমএল) নাথওয়ানিকে ভোট দিয়েছেন বলে খবর। আরজেডির চারটি এবং সিপিআই এমএল-এর দু’টি ভোট রয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

কংগ্রেস নিজের দলের ১৬ জন এবং জোটসঙ্গী জেএমএম-এর ৪ জন বিধায়কের ভোট পেয়েছে। জেএমএম তাঁদের নিজেদের প্রার্থীর জয় নিশ্চিত করতে অতিরিক্ত দু’টি ভোট ব্যবহার করেছে। বাকি চারটি ভোট কংগ্রেসের পক্ষে গিয়েছে। ঝাড়খণ্ডে জেএমএম-এর ৩৪ জন, কংগ্রেসের ১৬ জন, আরজেডি-র ৪ জন এবং সিপিআই (এমএল)-এর ২ জন বিধায়ক রয়েছেন।

বাংলা ও মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিজেপি-সমর্থিত প্রার্থীর এই জয়ের ফলে সংসদের উভয় কক্ষে এনডিএ-র শক্তি বৃদ্ধি পাবে। সামনেই সংসদের বাদল অধিবেশন। জোর গুঞ্জন, কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিল নতুন করে পেশ করবে। যা পাস করার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এখন দেখার সরকার লক্ষ্য পূরণ করতে পারে কিনা।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker