নামমাত্র খরচে দার্জিলিং ঘোরাচ্ছে IRCTC, কত দিনের প্যাকেজ? জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটি মানেই ঘুরতে যাওয়ার প্ল্যান। এই ছুটির সময় অনেকেই পরিকল্পনা করেন কাছেপিঠে বা দূরে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়ার। আর বাঙালির কাছে ভ্রমণের জন্য অন্যতম প্রিয় জায়গা হল দার্জিলিং (IRCTC)। শীত, গ্রীষ্ম বা বর্ষা যেকোনো সময়ই ঘুরতে যাওয়ার জন্য আদর্শ দার্জিলিং। এবার দার্জিলিং বেড়ানোর ক্ষেত্রে দারুণ অফার দিচ্ছে IRCTC।
দার্জিলিং ট্যুর প্যাকেজ আইআরসিটিসির (IRCTC)
দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য এবার বিশেষ প্যাকেজের ঘোষণা করল আইআরসিটিসি। মাত্র ৯৮১০ টাকা থেকে শুরু হচ্ছে দার্জিলিং ট্যুর প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে থাকছে হোটেলে থাকা, খাওয়াদাওয়ার মতো একগুচ্ছ সুবিধা।
কী কী ঘোরাবে: ২ রাত ৩ দিনের এই ট্যুরে কাঞ্চনজঙ্ঘা, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তেনজিং রক, পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, চা বাগান, জাপানি মন্দির, মিরিক লেকের মতো দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ।
আরও পড়ুন : চালু নতুন পোর্টাল, যুবশক্তির জন্য কীভাবে করবেন আবেদন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
কী কী অন্তর্ভুক্ত: ট্যুর প্যাকেজের মধ্যেই হোটেলে থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। অন্তর্ভুক্ত থাকছে সাইটসিয়িং (IRCTC) এর জন্য গাড়ি পরিষেবা, খাবার এবং একজন গাইডের পরিষেবাও। মূলত যারা কম সময়ের মধ্যে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে চান তাদের কথা ভেবেই এই ট্যুরটি প্ল্যান করা হয়েছে।
আরও পড়ুন : তৃণমূলের ‘খাস লোক’, এখন হঠাৎ ‘পালটি’! রানার পোস্ট নিয়ে বিষ্ফোরক তরুণজ্যোতি
আইআরসিটিসির ওয়েবসাইটেই মিলবে এই ট্যুর প্যাকেজের বিস্তারিত বিবরণ। গ্রীষ্মের ছুটিতে কম খরচে কম সময়ে ঘুরে আসার জন্য এই ট্যুর প্যাকেজ একেবারে আদর্শ।





