0%

পায়ে চোট পেয়ে ছাড়লেন মাঠ! বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন মেসি? চিন্তা বাড়ছে আর্জেন্টিনা শিবিরে

সবদিক নিউজ: ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবলের এই মহাযুদ্ধ। যদিও, তার আগেই এবার ফুটবল অনুরাগীদের চিন্তা বাড়িয়েছে লিওনেল মেসির (Lionel Messi) ফিটনেস। গত শনিবার রাতে ফিলাদেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি হঠাৎ মাঠ ছাড়েন। যা সমর্থকদের মধ্যে চিন্তার উদ্রেক করেছে।

লিওনেল মেসি (Lionel Messi) আদৌ বিশ্বকাপে খেলবেন?

ম্যাচে কী ঘটেছিল: জানিয়ে রাখি যে, ইন্টার মায়ামি ফিলাদেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে ৬-৪ গোলে জয় পেয়েছে। ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে ৩ টি লুইস সুয়ারেজ। এছাড়াও, জোড়া গোল আসে গেরমান বেরটেরামের কাছ থেকে। আরও একটি গোল করেন রদ্রিগো ডি পল। কিন্তু, ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল মেসির মাঠ ছাড়া। ৭৩ মিনিটে, মেসি বেঞ্চের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর পরিবর্তে মাত্তেও সিলভেত্তি মাঠে নামেন। মেসি সরাসরি ড্রেসিংরুমে চলে যাওয়ায় তাঁর পেশীর চোট নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এমতাবস্থায়, বিশ্বকাপের ঠিক আগে তাঁর ফিটনেস নিয়ে যেকোনও সংশয় দলের উদ্বেগের কারণ হতে পারে।

কী জানিয়েছেন কোচ: তবে, ম্যাচের পর ইন্টার মায়ামির কোচ গিয়েরমো হোয়োস সামগ্রিক বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘আমি যতদূর জানি, এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট আসেনি, তবে তিনি খুব ক্লান্ত ছিলেন। এটা শুধুই ক্লান্তির বিষয়।’ তিনি আরও বলেন, মাঠটি ভারী ছিল এবং মেসি ক্লান্ত ছিলেন। এই ধরণের সময়ে ঝুঁকি না নেওয়াই ভালো।’ তবে, কোচ এও স্বীকার করেছেন যে ম্যাচের পর তিনি মেসির সঙ্গে কথা বলার সুযোগ পাননি।

 এশিয়ান গেমসের ট্রায়ালে অংশগ্রহণের অনুমতি! ভিনেশ ফোগাটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল দিল্লি হাইকোর্ট

মেডিক্যাল আপডেটের দিকে নজর: উল্লেখ্য যে, বর্তমানে আর্জেন্টিনা দল ও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মেসি অনুরাগী মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তবে, প্রাথমিক লক্ষণগুলি অবশ্যই আশ্বস্ত করার মতো। কিন্তু বিশ্বকাপের মতো একটি বড় টুর্নামেন্টের আগে মেসির ফিটনেস নিয়ে সামান্যতম খবরও বড় উদ্বেগের কারণ হতে পারে।

 অবাক কাণ্ড! রেগে গিয়ে কোটি কোটি টাকা দান করলেন Google-এর কো-ফাউন্ডার, কেন এমন সিদ্ধান্ত?

আর্জেন্টিনার আশা মেসির ওপর: জানিয়ে রাখি যে, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। অনুমান করা হচ্ছে, মেসি আবারও দলের অধিনায়কত্ব করবেন। তাঁর সঙ্গে থাকবেন ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল। যদিও, মেসি তাঁর কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে, মনে করা হচ্ছে যে তিনি অবশ্যই দলকে নেতৃত্ব দেবেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker