0%

ফের যুদ্ধের আঁচে ভারতীয় জাহাজ, ওমানের কাছে ড্রোন হামলায় ডুবল বাণিজ্যতরী! কী বলছে নয়াদিল্লি?

যুদ্ধের আঁচে ফের ভারতীয় জাহাজ। এবার ওমান উপকূলের কাছে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যতরীতে ড্রোন হামলা। এর জেরে জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছে বলে খবর। এই ঘটনার পরই মুখ খুলেছে কেন্দ্র।

জানা গিয়েছে, গুজরাটের ওই জাহাজটির নাম ‘হাজি আলি’। এটি সোমালিয়া থেকে শারজার উদ্দেশে রওনা দিয়েছিল। গবাদি পশু বোঝাই বাণিজ্যতরীটিতে মোট ১৪ জন নাবিক এবং ১৩ জন জাহাজ কর্মী ছিলেন। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওমানের উত্তর উপকূলের কাছে লিমা এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একটি বিস্ফোরক বস্তু জাহাজে আছড়ে পড়ে। এর পরই বাণিজ্যতরীটিতে আগুন লেগে যায়। ধীরে ধীরে সেটি সমুদ্রে ডুবতে শুরু করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ওমানের উপকূলরক্ষী বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঠিক কী বস্তু জাহাজটিতে আছড়ে পড়েছিল তা জানা না গেলেও মনে করা হচ্ছে সেটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

 

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker