0%

বাংলার জন্য খুলে গেল ৭টি কেন্দ্রীয় প্রকল্পের দরজা, তালিকায় কী কী?

সবদিক নিউজ: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করার পর শনিবার, ৯ মে রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কেন্দ্রের থমকে থাকা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এবার সেই ‘মোদী গ্যারান্টি’ বাস্তবায়নের পালা শুরু হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির এই ঐতিহাসিক জয়ের ফলে কেন্দ্র ও রাজ্যের দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটতে চলেছে। বিশেষ করে এতদিন যে সাতটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছিল, সেগুলি এবার দ্রুত গতিতে বঙ্গে চালু হতে পারে। এই তালিকায় সবার উপরে রয়েছে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পায়। দিল্লির সদর দফতরে বিজয় ভাষণে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়েছেন, বাংলায় নবগঠিত সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে ভারতের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন এর আওতার বাইরে ছিল। এটি মূলত কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প। প্রধানমন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন যে, রাজ্যে নতুন সরকার গঠনের ফলে মহিলারা যেমন নিরাপদ পরিবেশ পাবেন, তেমনই যুবকদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এর ফলে রাজ্য থেকে ভিনরাজ্যে শ্রমিকদের পরিযানও উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker