বেলডাঙায় বাবরি মসজিদের পোস্টারে তোলপাড়! এলাকায় কি হচ্ছে?

বাংলা হান্ট ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় বিধায়ক হুমায়ুন কবিরের নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। এলাকায় পোস্টার পড়ে উত্তেজনা বেড়ে যায়। শাসক তৃণমূলও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বেলেডাঙ্গা এলাকায় একের পর এক পোস্টার পড়ে
মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বাবরি মসজিদের নতুন নির্মাণ নিয়ে মঙ্গলবার থেকে তীব্র রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এমন পোস্টারে এলাকাটি ছেয়ে গেছে। পোস্টার ঘিরে স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে।
হুমায়ুন কি বললেন?
বেলডাঙার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই পরিস্থিতির সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। জায়গা ঠিক করা হয়েছে। প্রস্তুতিও চলছে।” তাঁর মন্তব্য ছড়িয়ে পড়লেই রাজনৈতিক মহলে নতুন চর্চা ও বিতর্ক শুরু হয়।
ঘটনাটি ঘটেছে এমন বেলডাঙ্গা এলাকায় ইতিমধ্যেই কিছু পোস্টার দেখা গেছে, যেখানে লেখা আছে বাবরি মসজিদ নির্মাণ। স্থানীয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির প্রস্তুতিও শুরু করেছে কয়েকটি সংগঠন। কিন্তু বিরোধীরা এই ঘোষণার সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ক্ষমতাসীন দল বিষয়টিকে ‘জনগণের দাবি ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান’ হিসেবে তুলে ধরেছে।

আরও পড়ুন: “আমরা ফ্রেশার নিতে বলিনি!” এসএসসি পরীক্ষা পদ্ধতিতে রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট, কেন?
প্রসঙ্গত, বাবরি মসজিদের ইতিহাসে ৬ ডিসেম্বরের এই তারিখটির বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এদিন বেলডাঙায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। এখন চোখ 6 ডিসেম্বরের দিকে, সেদিন সত্যিই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কি না এবং রাজনৈতিক প্রতিক্রিয়া কতদূর যায়, তা দেখার অপেক্ষায় রাজ্যবাসী।



