0%

মহিলাদের উদ্দেশ্যে অশালীন সংলাপ! যুবরাজ সিংয়ের বাবার বিরুদ্ধে দায়ের FIR

সবদিক নিউজ: ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা, যোগরাজ সিং (Yograj Singh) প্রায়শই তাঁর স্পষ্টবাদী প্রতিক্রিয়ার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। যোগরাজ সিং একজন প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট প্রশিক্ষক। এছাড়াও, তিনি একজন অভিনেতাও। যোগরাজ প্রতিটি বিষয়েই খোলামেলা কথা বলেন। এর ফলে বিতর্কও সৃষ্টি হয়। এবারও ঠিক তাই হয়েছে। মহিলাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সেক্টর-৩৬ পুলিশ স্টেশনে যোগরাজের বিরুদ্ধে বিএনএস-এর ৭৯ ধারা এবং আইটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

যুবরাজ সিংয়ের বাবার (Yograj Singh) বিরুদ্ধে দায়ের FIR:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্লিপ: ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপের ভিত্তিতে FIR-টি দায়ের করা হয়। ওই ক্লিপটিতে যোগরাজ সিংকে মহিলাদের বিরুদ্ধে অশালীন শব্দের ব্যবহার করতে দেখা যায়। এমতাবস্থায়, জেলা বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট উজ্জ্বল ভাসিন এবং অ্যাডভোকেট যতীন ভার্মা এসএসপি-র কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ উঠেছে, ভাইরাল ভিডিওটিতে মহিলাদের মর্যাদা ও সম্মানে আঘাত করে এমন ভাষা ব্যবহার করা হয়েছে।

FIR filed against Yuvraj Singh's father Yograj Singh.

ওয়েব সিরিজ ‘লুখে’-র একটি পর্বের ক্লিপ: জানিয়ে রাখি যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্লিপটি গত ৮ মে মুক্তিপ্রাপ্ত হিন্দি ওয়েব সিরিজ ‘লুখে’-র একটি পর্ব থেকে নেওয়া। ভিডিওটিতে যোগরাজের চরিত্র ওয়ালিয়া সাহেবকে মহিলাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায়। ওই মন্তব্যটির পরিপ্রেক্ষিতে অভিযোগকারীরা পুলিশদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন হার্দিক পাণ্ডিয়া? রাখঢাক না রেখে কী জানালেন সতীর্থ শার্দূল ঠাকুর?

অশালীন শব্দের ব্যবহার: পুলিশকে দেওয়া এক চিঠিতে অভিযোগকারীরা বলেছেন যে, ভিডিওটিতে ব্যবহৃত ভাষা শুধু অশালীনই নয়, বরং তা মহিলাদের মর্যাদা, সম্মান ও শালীনতার ওপরও একটি আঘাত। তাঁরা বলেছেন যে, যোগরাজের মতো একজন পরিচিত ব্যক্তির পক্ষে এই ধরণের মন্তব্য করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। অভিযোগে আরও বলা হয়েছে যে, একজন গুরু, একজন শিখের কাছ থেকে মহিলাদের সম্মান করা এবং তাঁদের সঙ্গে সমান আচরণ করা প্রত্যাশিত। ভিডিওতে থাকা বক্তব্যগুলি সেই মূল্যবোধগুলির পরিপন্থী বলেও দাবি করা হয়।

 শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ঘোষণা! ‘এন্ট্রি’ বৈভব সূর্যবংশীর

পাঞ্জাব রাজ্য মহিলা কমিশনের নজরে বিষয়টি: উল্লেখ্য যে, পাঞ্জাব রাজ্য মহিলা কমিশনও ভাইরাল ভিডিওটির বিষয়ে নজর দিয়েছে। কমিশন বিষয়টি তদন্ত করে একটি রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়ে পাঞ্জাব পুলিশের সদর দফতরে চিঠি লিখেছে। কমিশন তার চিঠিতে জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটিতে মহিলাদের বিরুদ্ধে অশ্লীল ও অপমানজনক ভাষা ব্যবহার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। এদিকে, ওয়েব সিরিজের যে দৃশ্যটিতে বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে যোগরাজ অভিনীত চরিত্রটিকে একটি থানায় দেখা যায়। যেখানে একজন উচ্চ পুলিশ আধিকারিক (যোগরাজ অভিনীত চরিত্র) একজন মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে কথোপকথনের সময়ে মহিলাদের নিয়ে মন্তব্য করেন। এই অংশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker