0%

রাজনীতিতে পা রাজনাথের দ্বিতীয় পুত্রের, উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতির দায়িত্বে নীরজ

বাবার পথ ধরে রাজনীতিতে বড় ছেলের এন্ট্রি হয়েছিল আগেই, এবার উত্তরপ্রদেশ রাজনীতিতে পা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের ছোট ছেলে নীরজ সিং। ২০২৭ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে উত্তরপ্রদেশে দলকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার ১৯জন সহ-সভাপতির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেল রাজনাথের ছোট ছেলে নীরজ সিংয়ের নাম।

উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন রাজনাথ সিংয়ের বড় ছেলে পঙ্কজ সিং। তিনি বর্তমানে উত্তরপ্রদেশের নয়ডার বিধায়ক। এবার রাজ্য বিজেপির সহ-সভাপতির তালিকায় উঠে এল রাজনাথের ছোট ছেলে নীরজের নাম। তাঁর পাশাপাশি আরও যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা হলেন, সপা থেকে বিজেপিতে যোগ দেওয়া পূজা পাল, বারাবাঁকির প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা রাওয়াত। সাধারণ সম্পাদক থেকে সহ সভাপতি করা হয়েছে তাঁকে। এছাড়াও দায়িত্ব পেয়েছেন, সুরেশ রানা, সত্যপাল সাইনি, ব্রজ বাহাদুর, ধর্মেন্দ্র সিং-সহ আরও অনেকে।

বৃহস্পতিবার ১৯জন সহ-সভাপতির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেল রাজনাথের ছোট ছেলে নীরজ সিংয়ের নাম।

উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে রাজনাথ সিং এক বিরাট নাম। দু’বার বিজেপি সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি মোদি ক্যাবিনেটে স্বরাষ্ট্রমন্ত্রী, মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। বর্তমানে রাজনাথ দেশের প্রতিরক্ষামন্ত্রী। তাঁরই পথে হেঁটে ২০১৭ সালে রাজনীতিতে পা রাখেন রাজনাথের বড় ছেলে পঙ্কজ সিং। ২০১৭ এবং ২০২২ দু’বার নয়ডা থেকে বিধায়ক হন তিনি। এবার রাজনাথের ছোট ছেলেও আনুষ্ঠানিকভাবে পা রাখলেন উত্তরপ্রদেশ রাজনীতিতে। অবশ্য সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার আগেও বিজেপির একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দেখা গিয়েছে রাজনাথ পুত্র নীরজকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker