রান্নায় বদল আনুন, বরবটি দিয়ে ঝাল ভর্তা, কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে বরবটি নিয়ে আসলে, একঘেয়ে বরবটি ভাজা না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যা মূলত ওপার বাংলার। তবে এপার বাংলার মানুষেরাও এই খাবারটি খেতে প্রচন্ড ভালোবাসেন। দেখে নিন কিভাবে বানাবেন বরবটির ভর্তা। প্রণালী রইল (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বরবটির ভর্তা, রেসিপি রইল (Recipe)
বরবটির তরকারি, পোস্ত খেয়েছেন। কিন্তু সে সব কি একঘেয়ে হয়ে গিয়েছে কী? তা হলে বরং বরবটি দিয়ে বানিয়ে ফেলুন ঝাল ঝাল ভর্তা। গরম ভাতে দারুণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।
আরও পড়ুন: মাত্র ৩ কিমি দূরে লেবং, এবারের গরমের ছুটিতে দার্জিলিং ভ্রমণে মিস না করার মতো এক শান্ত গন্তব্য
উপকরণ:
১৫-২০টি বরবটি
৬-৭ কোয়া রসুন
২-৩টি কাঁচালঙ্কা
২-৩টি শুকনো লঙ্কা
১ চা-চামচ কালোজিরে
একটি ছোট পেঁয়াজকুচি
প্রয়োজন মতো সর্ষের তেল
স্বাদমতো নুন এবং চিনি
প্রণালী: প্রথমে বরবটি গুলো ধুয়ে কুচিয়ে নিন। এরপর কড়াইয়ে সামান্য জল এবং অল্প একটু নুন দিয়ে কেটে রাখা বরবটি ভাপিয়ে নিন। এরপর মিক্সারে ভাপানো বরবটি এবং দু’টি কাঁচালঙ্কা বেটে নিন। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন। ভর্তার স্বাদ পেতে হলে তেল দেওয়ায় বিশেষ কার্পণ্য দেখালে চলবে না। তেল গরম হলে কালোজিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজকুচি, রসুন কুচি ভেজে নিন। বরবটি বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর বরবটি বাটা কড়াইয়ের আঁচ কমিয়ে ধৈর্য ধরে নাড়তে থাকুন। এক সময় তেল ছেড়ে বাটা কড়াই থেকে আলাদা হয়ে যাবে। গায়ে লেগে যাবে না। তখনই নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।



