0%

শিয়ালদহ-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ শুরু, রেলের তরফে জারি বিজ্ঞপ্তি

সবদিক নিউজ: এবার শিয়ালদহ রানাঘাট মেন লাইনে জমির জট কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে তৃতীয় লাইনের কাজ। এর ফলে স্বস্তি পেতে চলেছেন লক্ষাধিক নিত্যযাত্রীরা। সূত্রের খবর শিয়ালদহ রানাঘাট রেল শাখায় নিত্যদিনের জন্য দীর্ঘ প্রতীক্ষারত যাত্রীদের কাছে এটি অত্যন্ত স্বস্তির খবর। অবশেষে শেষ পর্যন্ত সমস্ত আইনি ও সামাজিক জটিলতা কাটিয়ে শিয়ালদহ মেন লাইনে নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত তৃতীয় লাইনের বাকি কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করতে চাইছে রেলওয়ে পক্ষ (Indian Railways)।

শিয়ালদহ-রানাঘাটে তৃতীয় লাইনের কাজ শুরু (Indian Railways)

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিষয়ে। সেই বিজ্ঞপ্তিতে রেলের তরফ থেকে সম্পূর্ণ বিষয়ে জানানো হয়েছে। পাশাপাশি রেলের এই পদক্ষেপে খুশির হাওয়া উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলা, বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ যাত্রী ও বিভিন্ন যাত্রী সংগঠনদের মধ্যে দেখা দিয়েছে (Indian Railways)।

Indian Railways work begins on the third line between Sealdah and Ranaghat প্রেশার কুকারে মটন রাঁধছেন? ১ কেজি মাংসের জন্য কত হুইসেল যথেষ্ট, জেনে নিন

যদিও শিয়ালদহ রানাঘাট চাকার মেন লাইনে যাত্রী সংখ্যার দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় ট্রেনের চাপ প্রতিনিয়ত বেড়ে গিয়েছে। এর ফলে যাত্রীরা অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।

এবার সে অসুবিধার কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে এই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নৈহাটি থেকে কল্যাণী ৪২ নম্বর রেলগেট পর্যন্ত তৃতীয় লাইনের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।

কিন্তু সমস্যা তৈরি হয়েছিল কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত তার বাকি অংশটি। তবে বিগত কয়েক বছর ধরে মূলত জমি গ্রহণ সংক্রান্ত জটিলতার জন্য কাজ আটকে ছিল। তবে এবার রেল অধিকৃত জমিতে দখলদারির কারণে এই কাজ বন্ধ থাকলো বর্তমানে সেই কাজ পুনরায় শুরু হতে চলেছে (Indian Railways)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker