0%

হলদিয়া থেকে দুর্গাপুর যাওয়ার রাত্রিকালীন বাস, জানুন রুট ও সময়সূচি | Swapnamay Travels Haldia Durgapur Bus, Check out Route and Timetable

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের বাস পরিষেবা উন্নত করার লক্ষ্যে সাম্প্রতিককালে সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তারমধ্যে নাইট বাস সার্ভিস অন্যতম। সম্প্রতি হলদিয়া থেকে সরাসরি মায়াপুর যাওয়ার রাতের বাস পরিষেবা চালু হয়েছে। এর পাশাপাশি রয়েছে হলদিয়া টাউনশিপ থেকে ঘাটাল, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া বাইপাস হয়ে সরাসরি দুর্গাপুর যাওয়ার দিনের প্রথম পুশব্যাক সোফা সেট যুক্ত আরামদায়ক নাইট সার্ভিস বাস পরিষেবা (Haldia Durgapur Bus)। আসুন এই বাসটির বিস্তারিত রুট ও সময়সূচি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

হলদিয়া – দুর্গাপুর বাসের রুট ও সময়সূচি

হলদিয়া টাউনশিপ থেকে দুর্গাপুর যাওয়ার স্বপ্নময় ট্রাভেলসের (Swapnamay Travels) রাতের বাসটি যায় ভায়া হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড – রানিচক –  দুর্গাচক – চৈতন্যপুর – মহিষাদল – নন্দকুমার বাজার –  তমলুক –  মেছেদা স্টেশন – সিদ্ধা বাজার – মেছোগ্রাম – কেশাপাট – খুকুড়দহ – গৌরা – সুলতাননগর – বকুলতলা – দাসপুর – ঘাটাল – বরদা চৌকান – ক্ষীরপাই – কালিকাপুর – চন্দ্রকোনা টাউন – চন্দ্রকোনা রোড – গড়বেতা – বাঁকুড়া বাইপাস – বেলিয়াতোড় – বড়জোড়া – দুর্গাপুর স্টেশন হয়ে দুর্গাপুর সিটি সেন্টার। 

হলদিয়া টাউনশিপ থেকে দুর্গাপুর যাওয়ার সময় বাসটি- 

  • হলদিয়া টাউনশিপ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – রাত ১২:৫-এ। 
  • মেচেদা থেকে ছাড়বে – রাত ২:১৫-এ। 
  • ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – রাত ৩:৪৫-এ 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়বে – ভোর ৫:০৫-এ। 

আরও পড়ুন: চালু হল হলদিয়া থেকে মায়াপুর ISKCON যাওয়ার রাতের বাস, দেখে নিন রুট ও সময়সূচি

দুর্গাপুর থেকে হলদিয়া ফেরার সময় বাসটি – 

  • দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়বে – বেলা ১১:১০-এ। 
  • দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – বেলা ১১:৫০-এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়বে – দুপুর ১২:৫০-এ।  
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়বে – দুপুর ৩:১৫-এ।  
  • ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে ছাড়বে – বিকেল ৪:৩০-এ। 
  • মেচেদা থেকে ছাড়বে – সন্ধ্যা ৬:১০-এ। 

হলদিয়া থেকে দুর্গাপুরগামী এই বাসটিতে এয়ার সাসপেনশন সহ ৩×২ আরামদায়ক পুশব্যাক সিটার ভিডিও কোচ রয়েছে। এই বাসে অগ্রিম সিট বুকিংয়ের জন্য আগ্রহী ব্যক্তিরা 𝟕𝟒𝟕𝟖𝟐𝟗𝟒𝟎𝟖𝟕/𝟗𝟔𝟕𝟗𝟏𝟑𝟑𝟗𝟑𝟐 নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker