হু হু করে কমেই চলেছে সোনার দাম! জানুন বৈশাখের শুরুতে বাজারে ২২ ও ২৪ ক্যারেটের দর কত?

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। এপ্রিলের শেষের দিকে সোনার দাম কিছুটা বেড়েছিল। তবে ফের কমল হলুদ ধাতুর দর (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। দেখে নিন সপ্তাহ শেষে বাজারে হলুদ ধাতুর দর কত।
মে মাসের শুরুতে সোনার দামে বড় পতন, জানুন আজকের রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের (Gold Price) ওপর প্রভাব পড়ছে।
আরও পড়ুন: জানালার ধারে বসেই কাঞ্চনজঙ্ঘা, কোলাহল থেকে দূরে নিঃশব্দ ছুটি কাটান সিমানদারায়
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৯৯০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৮৪০ টাকা।
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৮৯০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫২ হাজার ৮৪০ টাকা।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয় (Gold Price)। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়।



