‘একমাত্র আমাদের নাবিকের মৃত্যু হয়েছে’, হরমুজের নিরাপত্তা নিয়ে ৬০ দেশের বৈঠকে সওয়াল ভারতের

যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী (Strait of Hormuz) উন্মুক্ত করার বিষয়ে ৬০ দেশের বৈঠকে সরব হল ভারত। ব্রিটেনের ডাকা হাই প্রোফাইল বৈঠকে নয়াদিল্লি মনে করিয়ে দিল, ভারতই একমাত্র দেশ যুদ্ধবিধ্বস্ত হরমুজে যাদের একাধিক নাবিকের মৃত্যু হয়েছে। যুদ্ধে না জড়িয়েও এত বড় ক্ষতি হয়েছে। ফলে বৃহস্পতি রাতে হওয়া হরমুজ উন্মুক্তকরণ বৈঠকে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সওয়াল করে নয়াদিল্লি।
হরমুজ গোটা বিশ্বের ‘তৈল ধমনী’। যুদ্ধের জেরে যা বন্ধ হওয়ায় অসংখ্য দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় বৃহস্পতি রাতে রাতে ৬০ দেশকে নিয়ে বৈঠকে বসে ব্রিটেন। ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বৈঠকে ভারত কী বক্তব্য রেখেছে, শুক্রবার সেই বিষয়ে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। সেখানে জানানো হয়েছে, “বৈঠকে বিদেশ সচিব ভারতে জ্বালানি সংকট এবং দেশে তার প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এইসঙ্গে মনে করিয়ে দেন— উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলায় একমাত্র ভারতের নাবিকের মৃত্যু হয়েছে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
শেয়ার
লিংক



