0%

ট্রাম্পের চোখরাঙানি উড়িয়ে হরমুজ পেরল ৮ জাহাজ! মুখ থুবড়ে পড়ল মার্কিন রণকৌশল?

বজ্র আঁটুনি, ফস্কা গেরো! মার্কিন চোখরাঙানি উপেক্ষা করে, আমেরিকার নাকের ডগা দিয়ে হরমুজ (Strait of Hormuz) পেরল আটটি জাহাজ! তার মধ্যে তিনটেই আবার ইরানের। প্রতিটি জাহাজই নিরাপদে, নির্বিঘ্নে হরমুজ পেরিয়েছে বলে দাবি সামুদ্রিক পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার, মার্কিন সেন্ট্রাল কম্যান্ড এবং সংবাদমাধ্যম রয়টার্স সূত্রে পাওয়া তথ্য। আর এর থেকেই উঠছে প্রশ্ন। তা হলে কি হরমুজ অবরোধের হুঁশিয়ারি দিয়ে ইরানের কোমর ভাঙার মার্কিন রণকৌশল একেবারে মুখ থুবড়ে পড়ল? ট্রাম্পের হুমকিতে কোনও কাজই হল না?

তথ্য অবশ্য তাই বলছে। জানা গিয়েছে, মার্কিন অবরোধ জারির পর প্রথম ২৪ ঘণ্টা হরমুজ দিয়ে কোনও জাহাজ পারাপার করেনি। ছ’টি জাহাজ মার্কিন সেনার নির্দেশ অনুসরণ করে, মুখ ঘুরিয়ে ফের ইরানের বন্দরে ফিরে গিয়েছে। এছাড়াও মঙ্গলবার ইরানের তিনটি জাহাজ হরমুজ পেরিয়েছে। কোনওটিরই গন্তব্য ইরান ছিল না। ছ’টি জাহাজের মধ্যে একটি ট্যাঙ্কার ছিল। নাম ‘পিস গাল্ফ’। পানামার জাহাজটি ইরান থেকে পেট্রো-রাসায়নিক নিয়ে রওনা হয়েছিল আরব আমিরশাহির বন্দরের উদ্দেশ্যে। জানা গিয়েছে যে, মার্কিন অবরোধ বহাল হওয়ার পর ‘রিচ স্টারি’ এবং ‘মুরলিকিসান’ নামে দু’টি জাহাজ হরমুজ পেরিয়েছে। ‘রিচ স্টারি’ চিনা সংস্থার জাহাজ। দ্বিতীয় জাহাজটি ইরাক থেকে জ্বালানি আনতে গিয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, এর আগে সপ্তাহান্তে ইরান-আমেরিকা সমঝোতা খুঁজতে বৈঠকে বসেছিল। কিন্তু সেই বৈঠক সফল হয়নি। এর পরই রবিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, হরমুজ অবরোধ করবেন। বলেন, “হরমুজ দিয়ে পণ্য পরিবহণকারী সমস্ত জাহাজ আটকে দেবে আমেরিকা।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker