0%

Plastic Water Bottle Price Hike: পশ্চিম এশিয়ার যুদ্ধের কোপ জলের বোতলেও! দাম বাড়ছে প্যাকেটজাত পণ্যের?

প্লাস্টিকের জলের বোতলের দাম বাড়ছেImage Credit: Money9

নয়া দিল্লি : ৫০ দিন পার। ইরান-আমেরিকার যুদ্ধ থামার কোনও ইঙ্গিত মিলছে না। দুই সপ্তাহের সংঘর্ষবিরতির মধ্যেও আক্রমণ-পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। এদিকে, প্রায় দুই মাস হতে চলা যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাণিজ্যে। জ্বালানি সংকট তৈরি হয়েছে। গ্যাসের দাম বেড়েছে। আর এরকম চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সম্প্রতি, যেমন বিভিন্ন রিপোর্টে উঠে আসছে প্লাস্টিক ও প্লাসটিক জাতূীয় জিনিসের দাম বাড়তে পারে। যেমন জলের বোতলের দাম বাড়তে পারে। এছাড়া আরও প্লাস্টিকের প্যাকেটজাত জিনিস আকাশছোঁয়া হতে পারে।

কেন দাম বাড়ছে ?

জানা গিয়েছে, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি প্লাস্টিক শিল্পের উপর চাপ বাড়িয়েছে। যা মূলত এফএমসিজি, রঙ এবং ব্যক্তিগত পরিচর্যার মতো খাতের খরচকে প্রভাবিত করছে। দ্য ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্লাস্টিক প্যাকেজিং প্রস্তুতকারক একটি সংস্থা জানিয়েছে যে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত কাঁচামালের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

কোন কোন জিনিসের দাম বাড়ছে?

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, পলিইথিলিন টেরেফথালেট (PET) এবং পলিপ্রোপিলিন (PP)-এর মতো প্রধান পলিমার, যেগুলো সরাসরি অপরিশোধিত তেল থেকে পাওয়া যায়, সেগুলোর দাম প্রচুর বেড়েছে। এর ফলে প্লাস্টিক জাতীয় পণ্যের দাম দ্রুত বাড়ছে। যার বোঝা শেষ পর্যন্ত আপনাদের উপরই পড়তে চলেছে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে, এর ফলে জলের বোতল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় একাধিক প্যাকেটজাত জিনিসের দাম বাড়তে পারে।

এদিকে, আজই অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যার প্রভাব পড়তে পারে তেল সংকটেরর উপর। টাকার দামও পড়েছে।  সব মিলিয়ে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাণিজ্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker