0%

Raima Sen: ‘পান চুরি করতাম!’ কার জীবনের সব গল্প এখন রাইমার নখদর্পণে?

 ভোট আবহে, ছবি রিলিজ কিন্তু থেমে যাচ্ছে না। আগামীকাল বাংলার রাজনৈতিক মঞ্চে কি হবে, তা হয়তো আন্দাজ করা সম্ভব নয়। তবে এর মধ্যে রিলিজ হতে চলেছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ফুল পিসি এবং এডওয়ার্ড। সেই ছবির গল্প একেবারেই ভিন্ন। নারী কেন্দ্রিক এই ছবিতে, অভিনয় করেছেন দাপুটে সব অভিনেত্রীরা। রাইমা সেন তার মধ্যে অন্যতম। 

এবছর ২৫তম জন্মদিন উইন্ডোজের। রাইমা নাকি প্রথম দিন থেকেই ভাবতেন, কবে শিবু এবং নন্দিতা তাকে ডাকবেন কোন ছবিতে কাজ করার জন্য। তাদের ছবি বানানোর দক্ষতা এবং কৌশল সবসময়ই রাইমা কে আকর্ষণ করেছে। তবে সুচিত্রা নাতনি ভাবতেন, হয়তো বা এই দুই পরিচালক ভীষণ স্ট্রিক্ট। কিন্তু তাদের সাথে কাজ করে রাইমা সেন বুঝতে পেরেছেন, এই ভাবনা একেবারেই ভুল। সম্প্রতি তার প্রথম লুকের ছবি প্রকাশ্যে এসছে। এই ছবিতে যারা অভিনয় করেছেন, তাদের সকলকেই দেখা গিয়েছে সাবেকি রূপে। রাইমা ও তার ব্যতিক্রম নন। 

Mithun Chakraborty: শ্বশুর মিঠুন নারীবাদী! চক্রবর্তী বাড়ির বড় রহস্য ফাঁস করলেন মিমোর স্ত্রী মাদলাসা

এই ছবির টিজার লঞ্চের সময়, অভিনেত্রী জানিয়েছিলেন, শুটিং চলাকালীন ভাবতেন, তিনি হয়তো ভুতুড়ে ঘরে বাস করছেন। তবে পরবর্তীতে পরিচালক নন্দিতা বলেন, একেবারেই না! আশেপাশে বাড়িগুলির দেওয়ালের মধ্যে যে একেবারেই ফাঁক নেই। তবে রাইমা সেন, সেই শুটিং ইউনিটে গিয়ে, এক প্রিয় বন্ধুর সাক্ষাৎ পেয়েছেন। মানুষটি হতে তার প্রিয় বন্ধু হয়ে উঠবেন যেন তিনি ভাবতেই পারেননি। কিন্তু কার সঙ্গে বন্ধুত্ব হয়ে এত খুশি তিনি? অভিনেত্রী বলেন…

EVM মেশিনে বিজেপির কারসাজি! জুন মালিয়ার হুঙ্কার, ‘বাংলা অন্য ধাতুতে গড়া…’

অনামিকা সহায় নাকি তার সব থেকে প্রিয় বন্ধু ছিলেন শুটিং ফ্লোরে। তাঁর কথায়, “অনামিকা দি সত্যিই সেটে আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। আমরা এত কথা বলতাম যে এখন মনে হয় আমি তাঁর জীবনের প্রায় সব গল্পই জেনে গেছি! তিনি ভীষণ মজার এবং এনার্জিতে ভরপুর- তাঁর গল্প আমি সারাদিন বসে শুনতে পারি। তাঁর প্রতি এতটাই আপন হয়ে গিয়েছিলাম যে মাঝে মাঝে তাঁর কাছ থেকে ‘পান’ও চুরি করে খেতাম! এখন তো মনে হয় অনামিকা দির সবকিছুই আমি জেনে গেছি- এই সম্পর্কটা সত্যিই খুব মজার এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker