সাধারণ মানুষের স্বস্তিতে বড় পদক্ষেপ, অবৈধ টোল গেটের বিরুদ্ধে জারি নির্দেশিকা

সবদিক নিউজ: রাজ্যজুড়ে যান চলাচল ঠিকঠাক করতে ও বেআইনি করার আদায়ের রুখতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে মুখ্য সচিব। মুখ্য সচিবের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে অবৈধ টোল (Illegal Toll Gates)
অবৈধ টোল গেট বন্ধে কড়া নির্দেশ সরকারের (Illegal Toll Gates)
এই নির্দেশিকা বলা হয়েছে জেলাগুলিতে যে সমস্ত টোল গেট (Illegal Toll Gates) সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চলছে। সেগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশে দেওয়া হয়েছে।
একঘেয়ে আলুর পোস্ত ছেড়ে আজ ট্রাই করুন মাখামাখি পটল পোস্ত, দেখে নিন এই সহজ রেসিপিটি
এছাড়াও জেলাশাসকদের নিজ নিজ এলাকায় এই ধরনের অবৈধকেন্দ্র গুলোর চিহ্নিত করে তা সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি জেলার সমস্ত বৈধ অবৈধ আদায় কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। যেখানে টেন্ডারের মেয়াদ ও আদায়কারী কর্তৃপক্ষের নাম থাকা বাধ্যতামূলক।
আগামী ১৫ মে দুপুর ১২ টার মধ্যে এই তালিকা আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ কেন্দ্রে কোনও প্রকার ফি বা শুল্ক আদায় করা আইনত দণ্ডনীয় এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে।
পাশাপাশি যদি এই নির্দেশ পালনে কোনও প্রকারের গাফিলতি লক্ষ্য করে প্রশাসন, তাহলে সেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে (Illegal Toll Gates)।




