Suvendu Adhikari PM Narendra Modi Delhi Visit

চিত্র- সংগৃহীত
জয় চক্রবর্তী: বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন বেলুড় মঠ। সেখানে শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি চলে যাবেন দুর্গাপুর। সেখানে পাঁচটি জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন। এর পরেই তাঁর দিল্লি যাওয়ার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরে এটাই তাঁর হবে প্রথম দিল্লি সফর। চলতি মাসের ৯ তারিখ বিধানসভা নির্বাচনের বিপুল ভোটে জয়লাভের পর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর এই প্রথমবার তাঁর দিল্লি সফর হতে পারে বৃহস্পতিবার।



