0%

Suryakumar Yadav: অধিনায়কত্ব হারাতে চলেছেন সূর্যকুমার! এই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলের দায়িত্ব দেবে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে সন্তুষ্ট নন ভারতীয় দলের (Indian Cricket Team) সমর্থকরা। ভারতকে দেশের মাটিতে আয়োজিত সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্ট জেতালেও ব্যাট হাতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি তিনি। বিশ্বকাপের পরবর্তী সময়ে আইপিএলেও ফর্ম হাতড়ে বেরিয়েছেন স্কাই। ফলে চুপিসারে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়কের নামের আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষা।

এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তবে কি টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ জেতা দলে পরিবর্তন আনবেন গম্ভীর। অনেকেই চাইছেন এমনটা সিদ্ধান্ত নিতে যাতে পিছপা না হন ভারতকে পরপর দুটি আইসিসি ট্রফি জেতানো কোচ। দলগত ভাবে ভালো খেললেও সূর্যকুমার সহ ভারতীয় দলের বেশ কিছু তারকার পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভক্তরা।

What did Suryakumar Yadav say about not shaking hands with Pakistani players?

সূর্যকুমার যাদবের পাশাপাশি ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মার ধারাবাহিকতার অভাব অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে তিলক ভার্মার পারফরম্যান্সেও। ফলে ভবিষ্যতে দল থেকে বাদ পড়তে চলেছেন এই তিন তারকা, এমন আশংকা করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ভারতীয় দলে পরিবর্তন! IPL-এর পরে এই তারকার বদলে সূর্যবংশীকে সুযোগ দেবেন গম্ভীর? মাথায় হাত ভক্তদের

অভিষেক শর্মা বা তিলক ভার্মা সদ্যসমাপ্ত আইপিএলের মঞ্চে নিজেদের পুরনো প্রতিভার ঝলক দেখিয়েছেন এবং মাঝেমধ্যে রান করেছেন। কিন্তু একজন ব্যাটার হিসেবে হতশ্রী বিশ্বকাপ কাটানোর পরে আইপিএলের মঞ্চেও সাফল্য পেতে দেখা যায়নি সূর্যকুমারকে। ফলে এখন তার অতি বড় ভক্তও স্বীকার করছেন যে অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও আর সেই দলে জায়গার যোগ্যতা রাখেন না স্কাই।

আরও পড়ুন: ঠিক যেন বড়ো দাদা! IPL শেষ হতেই বৈভবকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা বলে দিলেন কোহলি

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সূর্য কুমার যাদব কে বাদ দিলে ভারতীয় দলের অধিনায়ক হবেন কে? এই বিষয়ে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবেন সঞ্জু স্যামসন বা হার্দিক পান্ডিয়ার মতো সিনিয়ররা। তবে আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজে হয়তো এত বড় সিদ্ধান্ত নেবেন না গম্ভীর। ফলে নিজেকে প্রমাণের জন্য এখনো আফগানিস্তান বা আয়ারল্যান্ড সিরিজটি হাতে পাবেন সূর্যকুমার।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker