0%

Brazil: দুরন্ত ভিনিসিয়স, ছন্দে ফিরলো ব্রাজিল! নেইমারকে ছাড়াই হাইতিকে উড়িয়ে ভক্তদের স্বস্তি দিলো সাম্বা ব্রিগেড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) ছোট ছোট দেশগুলি যেভাবে মরিয়া লড়াই লড়ছে তথাকথিত বিশ্ব ফুটবল দৈত্যদের বিরুদ্ধে, তা দেখে ব্রাজিলের (Brazil) ভক্তরা বেশ চিন্তায় ছিলেন নিজেদের দলের দ্বিতীয় ম্যাচের আগে। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্টের অর্থ ছিল বিশ্বকাপের গ্রূপপর্ব থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি। কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে দিয়ে হাইতির বিরুদ্ধে (Brazil vs Haiti) ব্রাজিলকে চলতি টুর্নামেন্টের প্রথম জয় এনে দিলেন ভিনিসিয়স জুনিয়র (Vinicius Junior)।

দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের জার্সিতে মাঠে দেখা যায়নি নেইমারকে। ফিফা ক্রমতালিকায় ব্রাজিলের এদিনের প্রতিপক্ষ হাইতি ফিফা ক্রমতালিকায় ৮৩ তম স্থানে থাকলেও গত ম্যাচে যে শোচনীয় ফুটবল খেলেছিল সাম্বা ব্রিগেড, তা দেখার পর খুব একটা নিশ্চিন্তা ছিলেন না ভক্তরা। কিন্তু ভক্তদের সেই আশঙ্কার অবসান ঘটিয়ে ৩-০ ফলে জয় পেয়ে গেলো ব্রাজিল। জোড়া গোল পেলেন এই ম্যাচে শুরু থেকে নামা ম্যান ইউ স্ট্রাইকার ম্যাথিউস কুনহা। কিন্তু গোল করিয়ে এবং নিজে গোল করে ম্যাচের সেরা সেই ভিনিসিয়স জুনিয়রই।

ম্যাচের ২৩ মিনিটে বিপজ্জনকভাবে হাইতির পেনাল্টি বক্সে ঢুকে আসেন ভিনিসিয়স। হাইতি ডিফেন্ডাররা তার শট ক্লিয়ার করতে গিয়ে কুনহার গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের ৩৬ মিনিটে ভিনিসিয়সের বল ধরেই দুরাহ কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফের একবার লক্ষ্যভেদ করেন কুনহা।

আরও পড়ুন: এক ভারতীয়র কাছেই আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল! কে ছিলেন কঙ্গোর সেই ফুটবলার?

প্রথমার্ধের সংযুক্ত সময়ে দুর্দান্তভাবে অফসাইড ট্র‍্যাপ বিট করে লুকাস পাকুয়েতার বাড়ানো বল ধরে ফের বক্সে ঢুকে আসেন ভিনি। আগুয়ান গোলরক্ষকের পায়ের তলা দিয়ে তিনি বল জালে জড়িয়ে দিয়ে ব্রাজিলকে তৃতীয় গোল উপহার দেন। দুই ম্যাচের দুর্দান্ত ফুটবল খেলা ভিনিসিয়স টুর্নামেন্টে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও ম্যাচের সেরা হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন ভয়াবহ দুঃসংবাদ পেলেন লিও মেসি! আর্জেন্টিনার হয়ে কি মাঠে নামবেন?

তবে ব্রাজিল জিতলেও মাঝমাঠে এখনো সম্পূর্ণ সঙ্ঘবদ্ধ ফুটবল উপহার দিতে ব্যর্থ হয়েছেন ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেসরা। নেইমার তো চোটের কারণে বাইরে ছিলেনই, এদিন ম্যাচের প্রথমার্ধে চোটের কারণে মাঠ ছেড়ে ভক্তদের চিন্তা বাড়ালেন বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনহা। দ্বিতীয় অধ্যায়ের ব্রাজিল অনেক আক্রমণ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়েনি। সব মিলিয়ে এই জয়ের পর ব্রাজিল সমর্থকরা যে চূড়ান্ত নিশ্চিন্ত হয়ে পরের ম্যাচগুলি দেখতে পারবেন এমনটা বলা যাচ্ছে না এখনই।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker