0%

টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! হার্দিকের পর ছিটকে গেলেন আরেক তারকা ক্রিকেটার, বদলি কে?

ফের চোট সমস্যা ভারতীয় দলে। এর আগে হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এবার একই সমস্যা নীতীশ কুমার রেড্ডির। পায়ের চোটে আয়ারল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় অলরাউন্ডার ছিটকে গিয়েছেন বলে খবর। সম্ভবত ইংল্যান্ডেও খেলতে পারবেন না। কবে মাঠে ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না। নীতীশের বদলি এখনও ঘোষণা করা হয়নি। তবে পাঞ্জাব কিংসের ক্রিকেটার বিলেতে যাওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

লখনউয়ে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন নীতীশ। এমআরআই করে জানা গিয়েছে, তাঁর বাঁপায়ের পেশিতে চোট লেগেছে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পরবর্তী পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা চলবে। কিন্তু এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডে যেতে পারবেন না নীতীশ। ইংল্যান্ড সিরিজ থেকেও তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সংবাদসংস্থা পিটিআই নীতীশের মেডিক্যাল বুলেটিন উদ্ধৃত করে জানিয়েছে, তাঁকে অন্তত ৪ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। ২৬ তারিখ থেকে আয়ারল্যান্ডের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও দু’টি ওয়ানডে ম্যাচ আছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

নীতীশের বদলি হিসেবে দৌড়ে এগিয়ে আছেন পাঞ্জাব কিংসের ক্রিকেটার সূর্যাংশ শেডগে। ২৩ বছর বয়সি ক্রিকেটার আইপিএলে ১ ম্যাচে ১৫৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৫-র উপরে। এরপর ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে রান পেয়েছেন। মিডিয়াম পেস বোলিংয়ে দু’টি উইকেটও তোলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো খেলেছেন। সম্ভবত তাঁকেই নীতীশ রেড্ডির বিকল্প হিসেবে ঘোষণা করা হতে পারে।

এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। পিঠের চোটের জন্য আইপিএলে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর রিহ্যাব চলছিল। অনুমান ছিল, আফগানিস্তান সিরিজে ফিট হার্দিককে দেখা যাবে। কিন্তু পায়ের মাংসপেশিতে চোট পান। এখনও ১০ ওভার বল করার মতো অবস্থায় আসতে পারেননি হার্দিক। তার জন্য এখনও অনেকটা সময় লাগবে।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker