Shreyas Iyer: সিরিজ হার বাঁচাতে মরিয়া গম্ভীর, ভারতীয় দলে ৩টি পরিবর্তন করবেন শ্রেয়স! সুযোগ পাবেন সূর্যবংশী?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের (Indian Cricket Team)। ইতিহাসে প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) কোন টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে মেন ইন ব্লুজ। ভারতীয় দলে নিজের অধিনায়কত্বের যাত্রার শুরুটা অত্যন্ত খারাপভাবে হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের না পেলে আয়ারল্যান্ডের মাটিতে ২-০ ফলে সিরিজ হারার লজ্জা রেকর্ড করবেন গৌতম গম্ভীররা (Gautam Gambhir)।
লজ্জা বাঁচাতে মরিয়া ভারতীয় দল!
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরে হতাশার হাসি হেসেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভারতীয় দল হাল ছেড়ে বসে থাকবে না। নিজেদের সর্বশক্তি দিয়ে সিরিজ বাঁচানোর চেষ্টা করবে ভারত। কিন্তু তার জন্য দলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন।

গত ম্যাচে ভারতের টপ অর্ডার শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে। তাই সিরিজ বাঁচানোর জন্য মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট সুযোগ দিতে পারে বিধ্বংসী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে। তার এবং ফর্মে থাকা অভিষেক শর্মার জুটি শুরুতেই জোরালো আক্রমণ করে প্রতিপক্ষের কোমড় ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার
বোলিং নিয়েও বিশেষ চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে গম্ভীর শ্রেয়স জুটির। অনেক আশা করে দলে সুযোগ দেওয়া প্রসিদ্ধ কৃষ্ণা গত কয়েক ম্যাচ ধরে দেশের জার্সিতে চূড়ান্ত ফ্লপ। ব্যাটিং বা বোলিং কোনও বিভাগেই পুরোপুরি ভরসা দিতে পারছেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাই তাদের দুজনের বদলে দলে জায়গা পেতে পারেন লেগস্পিনার রবি বিশ্নই এবং আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করা প্রিন্স যাদব।
আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সম্ভাব্য ভারতীয় একাদশ:
অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিশ্নই, অর্শদীপ সিং, প্রিন্স যাদব




