0%

Bank Closed in July: জুলাই মাসে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে পারবেন না ১২ দিন, কী জানাল RBI?

নয়া দিল্লি: শুরু হচ্ছে আরও একটা নতুন মাস। ১ জুলাই থেকে একাধিক নিয়মে বদল আসছে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কও ছুটির তালিকা প্রকাশ করল। প্রত্যেক মাসেই ব্যাঙ্কের ছুটির তালিকা (Bank Holiday 2026) প্রকাশ করে RBI। আগামী মাসে দেশজুড়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে চারটি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং বিভিন্ন উৎসব উপলক্ষে আরও ছয় দিনের ছুটি। তবে এই অতিরিক্ত ছুটিগুলি সব রাজ্যে একসঙ্গে কার্যকর হবে না। উৎসব উপলক্ষে সংশ্লিষ্ট রাজ্য বা শহরেই শুধুমাত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সরকারি ও বেসরকারি, সব ব্যাঙ্কের শাখাই বন্ধ থাকে। জুলাই মাসে এই দুই দিন হল

১১ জুলাই – দ্বিতীয় শনিবার

২৫ জুলাই – চতুর্থ শনিবার

রবিবারের ছুটি

জুলাই মাসে চারটি রবিবার। সাপ্তাহিক ছুটির দিনগুলি দেখে নিন

  • ৫ জুলাই
  • ১২ জুলাই
  • ১৯ জুলাই
  • ১৬ জুলাই

এই চার দিন দেশজুড়ে সব ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।

উৎসব-অনুষ্ঠানে ব্যাঙ্ক ছুটির তালিকা

  • ৬ জুলাই,সোমবার : এমএইচআইপি দিবস। মিজ়োরামে ব্যাঙ্ক বন্ধ
  • ৯ জুলাই, বৃহস্পতিবার : বেহদিয়েনখলাম। মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ
  • ১৬ জুলাই বৃহস্পতিবার : রথযাত্রায় ব্যাঙ্ক বন্ধ।
  • ১৭ জুলাই, শুক্রবার : ইউ তিরোতপা সিং এর মৃত্যুবার্ষিকী। শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ
  • ১৮  জুলাই, শনিবার : দ্রুকপা শে-জি বৌদ্ধ উৎসব। গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
  • ২২ জুলাই, বুধবার : আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা

ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI, NEFT, RTGS (নির্ধারিত সময় অনুযায়ী) এবং ATM পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। ফলে টাকা পাঠানো, বিল পরিশোধ, ব্যালান্স দেখা বা ATM থেকে টাকা তোলার মতো পরিষেবায় কোনও সমস্যা হবে না।

জরুরি কাজ আগে সেরে নিন

চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফট তৈরি, KYC আপডেট, লকার সংক্রান্ত কাজ বা অন্য কোনও জরুরি ব্যাঙ্কিং পরিষেবা নেওয়ার পরিকল্পনা থাকলে ছুটির দিনগুলি মাথায় রেখে আগেভাগেই কাজ সেরে ফেলুন। তাতে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়তে হবে না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker