0%

লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণা যোজনার টাকা? কী কারণ হতে পারে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তি দিতে শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। বুধবার দুপুর থেকে ১ কোটি ৩০ লক্ষের বেশি যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। তবে এখনও এমন অনেকে আছেন যারা হয়তো তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তবে এখনও অন্নপূর্ণা যোজনা পাননি।

অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ তথ্য | (Annapurna Yojana)

আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় অন্নপূর্ণা যোজনা এনেছে বিজেপি সরকার। এদিন এই সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সেই সঙ্গেই দ্বিতীয় কিস্তির টাকা পাঠাতে শুরু করেছে সরকার। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের কোনও উপভোক্তা যদি এখনও অন্নপূর্ণা ভাণ্ডার না পেয়ে থাকেন তাহলে তার কী কারণ হতে পারে।

আরও পড়ুনঃ দক্ষিণেশ্বর থেকে কালীঘাট অবধি ট্রাম! কলকাতার পরিবহণ ব্যবস্থায় আমূল বদলের ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন, রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের সকল উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে কেউ যদি এখনও ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে তাঁর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসবে না।

এছাড়া এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গিয়েছে, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। কোনও পুরুষ ও কোনও অভারতীয় নাগরিককেও এই সরকারি প্রকল্পের অধীন ৩ হাজার টাকা করে দেবে না সরকার।

এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকায় ‘বেনোজলের’ কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধান পাওয়া গিয়েছিল ‘পুরুষ লক্ষ্মীর’ও। এরপরেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রথম দফায় প্রায় ২৭ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করা হয়। এর মধ্যে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারী যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন। প্রায় ২৬ লক্ষ নাম বাদ গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker