0%

ইথানল না মেশালে কত দাম দিয়ে পেট্রোল কিনতে হত জানেন?

ইথানল ব্লেন্ড নিয়ে কী বলল সরকার?Image Credit: PTI

নয়া দিল্লি: ইথানল (Ethanol) নিয়ে বিতর্ক থামছেই না। ইতিমধ্যেই সংসদে ইথানল মিশ্রিত জ্বালানি বা E20 নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার পেট্রোলিয়ম মন্ত্রকও ইথানল না থাকলে, পেট্রোলের দাম কত হত, তা জানাল।

কেন্দ্রীয় সরকারের ইথানল প্রোগ্রামের সমর্থনে পেট্রোলিয়াম মন্ত্রক শুক্রবার জানিয়েছে, যদি অয়েল কোম্পানিগুলি জ্বালানিতে ব্লেন্ডেড ইথানল না মেশাতো, তাহলে বিশ্ববাজারে যখন ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৩৫ ডলারে পৌঁছেছিল, তখন দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১২৫ টাকা হয়ে যেত।

পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়, শুধুমাত্র ২০ শতাংশ ইথানল ব্লেন্ডিংয়ের কারণেই পেট্রোলের দাম ওই সঙ্কটের সময়ও ৯৪.৭৭ টাকা ছিল।  সরকারের দাবি, ই২০ পেট্রোল শুধুমাত্র বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধির পরও দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে সুরক্ষা দিয়েছে। একইসঙ্গে গ্রাহকদেরও লিটার প্রতি ৩০ টাকা করে সাশ্রয় করিয়েছে।

সোশ্যল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হয়েছে যে গরিব মানুষদের জন্য বরাদ্দ খাদ্যশস্য, ভর্তুকিযুক্ত রেশনের চাল ইথানল উৎপাদনে ব্যবহার করা হয়েছে। এই দাবিও খারিজ করে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।

সম্প্রতি সংসদে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী জানান যে পুরনো বিএস-৩ (BS-III) গাড়িতে ই২০ ব্যবহারে মাইলেজ কমতে পারে এবং কিছু রাবার পার্টসে ক্ষয় হতে পারে। তবে ই২০-তে ইঞ্জিনের ক্ষতি হয় না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker