0%

সত্যিই চলতি সপ্তাহে বিয়ে করছেন রোনাল্ডো-জর্জিনা! জল্পনার মধ্যেই মুখ খুললেন ক্রিশ্চিয়ানোর বোন

বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? তাও আবার এই সপ্তাহান্তেই? পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। তবে জল্পনা পাকাপোক্ত হওয়ার আগেই তাতে জল ঢেলে দিল রোনাল্ডোর পরিবার। সিআর সেভেনের বোন কাটিয়ে আভিয়েরো সাফ জানিয়ে দিলেন, “অদূর ভবিষ্যতে রোনাল্ডোর বিয়ের কোনও সম্ভাবনা নেই।”

পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যমগুলির মতে, আগামী শনিবারই বিবাহ অভিযান সেরে ফেলতে পারেন রোনাল্ডো। পাত্রী তাঁর বাগদত্তা জর্জিনা রডরিগেজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসবে বিবাহবাসর। অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলাররা। সঙ্গে সঙ্গীতশিল্পী রিহানা, সাংবাদিক পিয়ারেস মর্গানের মতো ব্যক্তিত্বও। সোশাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে।

এ প্রসঙ্গে গত বছর পিয়ারেস মর্গানেকেই দেওয়া রোনাল্ডোর এক সাক্ষাৎকার ভাইরাল হয়ে গিয়েছে। ওই সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “আমি জর্জিনার জন্য একটি আংটি এনেছিলাম। এক বন্ধু এনে দিয়েছিল। আমার মেয়েরা ওই মুহূর্তটা দেখে ফেলেছিল। ওরা আমাকে জিজ্ঞেস করে এবার কি আমি ওদের মা-কে বিয়ের প্রস্তাব দেব? সেসময় আমার মনে হয়েছিল, এটাই বিয়ে করার সঠিক সময়।” অর্থাৎ রোনাল্ডো যে জর্জিনাকে বিয়ে করার কথা ভাবছেন, সেটা বছর খানেক আগেই স্পষ্ট হয়ে যায়। বিশ্বকাপের পর থেকেই সেই জল্পনা গতি পেতে থাকে।

২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা। পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। স্পেনের রাজধানীতে একটি গুচি স্টোরে কাজ করতেন স্প্যানিশ মডেল জর্জিনা। সেখানেই দু’জনের পরিচয়, তারপর প্রেম। আপাতত স্পেনের মায়োর্কায় সপরিবারে ছুটি কাটাচ্ছেন রোনাল্ডোরা। পর্তুগালে যে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে, এই নিয়ে জল্পনা ছড়াতেই, সেটা নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানোর বোন। তিনি বললেন, “আমি আপাতত বিয়ের সাজ সাজছি না। আমার নিজের জন্যও নয়। দাদার জন্যও নয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker