CBI chargesheet against 11 individuals in the murder of Suvendu’s PA Chandranath Rath

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। অভিযোগপত্রে মোট ১১ জনের নাম রয়েছে। রয়েছেন বিজেপি কর্মী দুই ভাইয়ের নামও। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ করা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া ওই দুই বিজেপি কর্মীই উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদেরই চন্দ্রনাথকে হত্যার জন্য নিয়োগ করেছিলেন। বরাতের পাশাপাশি ভাড়াটে খুনিদের টাকাও দিয়েছিলেন তাঁরা। গোয়েন্দারা জানতে পারেন, চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা ছিল গতবছর ডিসেম্বর থেকে।
পিটিআই সূত্রে খবর, চন্দ্রনাথ খুনের মামলায় বৃহস্পতিবার যে চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে উল্লেখ করা হয়েছে, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া ওই দুই বিজেপি কর্মীই উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদেরই চন্দ্রনাথকে হত্যার জন্য নিয়োগ করেছিলেন। বরাতের পাশাপাশি ভাড়াটে খুনিদের টাকাও দিয়েছিলেন তাঁরা। গোয়েন্দারা জানতে পারেন, চন্দ্রনাথকে খুনের পরিকল্পনা ছিল গতবছর ডিসেম্বর থেকে। একাধিকবার নানা কারণে তা বদলাতে থাকে বলে খবর সিবিআই সূত্রে। শেষ পর্যন্ত গত ৬ মে তাঁর বাড়ির ৫০ মিটার দূরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথ রথকে।
মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ বর্তমানে সিবিআই জালে। এছাড়াও, শুটআউটের তিন ‘মিডলম্যান’কেও গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, খুনের বরাত নিয়েছিলেন এঁরাই।
খুনের ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ বর্তমানে সিবিআই জালে। এছাড়াও, শুটআউটের তিন ‘মিডলম্যান’কেও গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, খুনের বরাত নিয়েছিলেন এঁরাই। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার একাধিক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। তবে তদন্তকারীদের দাবি, এখনও এক অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল গত ৪ মে। তার ঠিক দু’দিনের মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়। ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। গোয়ন্দাদের বক্তব্য অনুযায়ী, ভোটের আগে থেকেই শুভেন্দুর আপ্ত-সহায়ককে খুনের ছক কষা হচ্ছিল। কোনও রাজনৈতিক কারণ আছে কি না, নেপথ্যে থেকে ষড়যন্ত্রে কারোও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বহু প্রশ্নচিহ্নের মধ্যে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। তবে কী কারণে চন্দ্রনাথকে খুন করা হল, তা-ও এখনও অধরা।
শেয়ার
লিংক



