0%

Shreyas Iyer: জিম্বাবোয়েতে জিতেই শেষ হচ্ছে না অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাজ! ভারতীয় দলের সামনে বড় লক্ষ্য সেট করেছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের হতাশা কাটিয়ে ফর্মে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১ ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে (Zimbabwe vs India) টি-টোয়েন্টি সিরিজ জিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) স্বস্তি দিয়েছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। অধিনায়ক হিসেবে এই সিরিজে প্রথমবারের জন্য ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন শ্রেয়স। তবে এই সাফল্য পেয়েই সন্তুষ্ট হচ্ছেন না তিনি। এবার তার সামনে রয়েছে নতুন দুটি লক্ষ্য।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে গোছাতে ব্যর্থ গম্ভীর! ৩ টি বড় সমস্যার সম্মুখীন হবেন অধিনায়ক শুভমান গিল

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে সামগ্রিক ভাবে দল হিসেবে ব্যর্থ হয়েছিল ভারত। সেই হতাশার কথা আর মনে রাখতে চান না ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ফলে সিরিজ জয়ের পর সামনের দিকে তাকাতে চাইছেন তিনি। টানা হতাশার স্মৃতি ভুলিয়ে জয়ে ফিরতে পেরে স্বস্তিতে শ্রেয়স।

গতকাল সিরিজের শেষ ম্যাচে জেতার পর সাক্ষাৎকারে তিনি বলেন, “”জিম্বাবোয়েতে এসে এই সিরিজ জয় করা আমার জন্য একটা বিশেষ অনুভূতি। গোটা সিরিজে আমরা দল হিসেবে দারুণ ক্রিকেট খেলেছি এবং সেইজন্যই ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পেরেছি। এই সফর সবসময়ই আমার জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।”

অধিনায়ক শ্রেয়াস আইয়ারের পরবর্তী লক্ষ্য:

সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে প্রথমবার দেশের মাটিতে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। সেই সিরিজেও ভারতীয় দলের কাছ থেকে এমন দাপুটে পারফরম্যান্স দেখতে চাইবেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে গেলে দলে লাগবে এই তারকাদের! রোহিত-কোহলিকে রেখেই গম্ভীরকে ভারতীয় দল বেছে দিলেন যুবরাজ

সেপ্টেম্বর মাসের শেষদিক থেকে জাপানের মাটিতে আরম্ভ হচ্ছে এশিয়ান গেমস। ২৪ সেপ্টেম্বর থেকে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে এশিয়ান গেমসে নিজেদের অভিযান আরম্ভ করবে মেন ইন ব্লুজ। জাপানে স্বর্ণপদক জয় ছাড়া অন্য যে কোনও ফলাফল ব্যর্থতা হিসেবেই গণ্য হবে ভারতীয় দলের জন্য। আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও এই কাজটি করে দেখাতে হবে শ্রেয়স আইয়ারদের।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker