0%

আগে লক্ষ্মীর ভাণ্ডার পেলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার, কাদের নাম বাদ পড়বে?

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল প্রকাশিত হবে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ফর্ম। জুন মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩০০০ টাকা। কিন্তু কারা পাবেন এই টাকা? কারাই বা বাদ পড়বেন? এমন হাজারো প্রশ্ন এখনও উঁকিঝুঁকি দিচ্ছে আমজনতার মনে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একাধিক বার সরকারের তরফে ঘোষণা করা হলেও ধন্দ যেন যাচ্ছেই না।

কাদের নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) থেকে?

অনেকেরই প্রশ্ন, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা কি এবার অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? পাশাপাশি আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না বা সুবিধা নেননি, তারা কি এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং যারা পেতেন না, তারাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। তবে বেশ কিছু নাম বাদ যাবে।

These names will be omitted in Annapurna Bhandar

কী ঘোষণা সরকারের: পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের মধ্যেও কিছু নাম এবার বাদ যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, বাদ পড়া ভোটার এবং এসআইআর চলাকালীন চিহ্নিত হওয়া অনুপস্থিত ভোটারদের নাম আগে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় থাকলেও তা এবার অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) তালিকায় থাকবে না।

 আরও পড়ুন : নামমাত্র খরচে দার্জিলিং ঘোরাচ্ছে IRCTC, কত দিনের প্যাকেজ? জানুন বিস্তারিত

কারা বাদ যাবেন: বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় বাদ পড়া ভোটার, ভোটার স্লিপ বিতরণের সময় মৃত, স্থানান্তরিত বা বাদ পড়া হিসেবে যেসব ভোটার চিহ্নিত হয়েছেন তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় থাকলেও তা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য স্থানান্তরিত হবেনা।

আরও পড়ুন : রান্নার গ্যাসের নিয়মে বড় আপডেট, গ্রাহকদের জন্য নয়া ঘোষণা কেন্দ্রের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামীকাল বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের একটি ফর্ম পাবলিশ হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করবেন তত বেনিফিট মিলবে। আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker