0%

ইয়ামি গৌতমের সন্তানের জন্য আলিয়ার আদুরে উপহার! কী পাঠালেন অভিনেত্রী?

বলিউডে প্রতিদিনই নতুন গসিপ, নতুন জল্পনা। কিন্তু এই খবরটা একটু আলাদা। না, কোনও বড় ঘোষণা নয়। অভিনেত্রী আলিয়া ভাট ইয়ামি গৌতম ও আদিত্য় ধরের নবজাতক পুত্রের জন্য নীরবে বিশেষ উপহার পাঠিয়েছেন । সঙ্গে পাঠিয়েছেন একটি একটি ছোট্ট চিরকুট। কী লেখা রয়েছে সেই চিরকুটে? কী উপহারই বা পাঠিয়েছেন আলিয়া?

সম্প্রতি মা হয়েছেন ইয়ামি গৌতম। গর্ভাবস্থার সময়েও কাজ বন্ধ করেন নি অভিনেত্রী, তবে ব্যক্তিগত খবর প্রকাশে বরাবরই সংযত ছিলেন। সন্তানের জন্মের খবরও সেভাবে জানান নি অভিনেত্রী। এখন নিজেদের জীবনের সব থেকে সুন্দর মূহুর্ত কাটাচ্ছেন ইয়ামি-আদিত্য়।

এই আবহেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন আলিয়া। আলিয়া নিজেও এখন একজন মা। কন্যা রাহার জন্মের পর বহু সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাতৃত্ব তাঁর চিন্তাভাবনা বদলে দিয়েছে। কাজ, সাফল্য, ব্যস্ততার ভিড়ের মাঝেও সন্তানের হাসিই এখন তাঁর দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইয়ামির শিশুর জন্য বেছে নেওয়া আলিয়ার উপহারটি অত্যন্ত যত্নসহকারে নির্বাচন করা। নরম কাপড়ের পোশাক, আর শিশুদের কিছু ব্যবহারিক জিনিস ভালেবেসে পাঠিয়েছেন আলিয়া। আর উপহারে সঙ্গে রয়েছে ছোট্ট একটি চিরকুট। যাতে লেখা রয়েছে —“All my love to you both”—আর ইয়ামির উদ্দেশে সম্বোধন করে লেখা, ‘Dearest’। যদিও উপহারের ব্যাপারে দুই পক্ষই প্রকাশ্যে কিছু জানাননি।

ইয়ামি ও আদিত্য ধরের সম্পর্কের গল্পটা কম সিনেম্যাটিক নয়। ‘উরি’ ছবির সেটে কাজ করতে গিয়েই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে হিমাচলে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা। ঝলমলে রিসেপশনের বদলে সাদামাটা ভাবে, পরিবারের উপস্থিতিতেই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা। আর এখন সেই দম্পতির ঘরে নতুন অতিথি।

বলিউডে প্রতিযোগিতা থাকলেও সহকর্মীদের মধ্যে বন্ধুত্বের এই মুহূর্তগুলোই আলাদা করে চোখে পড়ে। আলিয়ার এই ছোট্ট উপহার যেন সেটাই মনে করিয়ে দিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker