Salman Khan: ‘১১টা বাচ্চা হোক’, ঐশ্বর্যকে ঘিরে সলমনের চর্চিত মন্তব্য ভাইরাল

বলিউডের একসময়ের বহুল চর্চিত সম্পর্ক ছিল সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের। তাঁদের বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও, অতীতের সেই অধ্যায় নিয়ে এখনও আলোচনার শেষ নেই। বিশেষ করে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যার জন্মের সময় ঘিরে একটি ঘটনা সম্প্রতি আবার সামনে এসেছে।
সুনীতা আহুজার পডকাস্টে সাংবাদিক হিনা কুমাওয়াত সেই স্মৃতিচারণা করেন। তিনি জানান, আরাধ্যার জন্মের মাত্র দুই-তিন দিনের মধ্যেই সলমন খান একটি মোবাইল ব্র্যান্ডের প্রচারের জন্য, সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় প্রায় সব সংবাদমাধ্যম থেকেই সলমনের কাছে ঐশ্বর্য ও অভিষেকের সন্তান জন্মের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানার চাপ তৈরি হয়েছিল।
Mukul Roy Death: মুকুল রায়কে স্মরণ রাজ চক্রবর্তীর, দ্বন্দ্ব পেরিয়ে শেষ শ্রদ্ধা জানালেন রুদ্র?
হিনা বলেন, “ঐশ্বর্য তখন সদ্য মা হয়েছেন। এমন সময় সলমনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হচ্ছিল। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই প্রশ্নটি করার। কিন্তু একজন নারী হিসেবে আমার মনে হয়েছিল, প্রশ্নটি করা ঠিক হবে না। ঐশ্বর্য ইতিমধ্যেই বিবাহিত, সলমনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই প্রশ্ন তাঁর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই আমি তা করতে রাজি হইনি।”
তবে পরিস্থিতি সামলাতে হিনা ভিন্ন একটি প্রশ্ন করেন। তিনি জানান, “সেই সময় সোহেল খানেরও কিছুদিন আগে সন্তান হয়েছে। তাই আমি সালমানকে জিজ্ঞাসা করি, ‘কাকা হওয়ার পর কেমন লাগছে?’ তখন সালমান হাসতে হাসতে বলেন, ‘কাকা নাহি, মামা ভি বানা হুঁ। আমি শুধু কাকাই নই, মামাও হয়েছি। আমি চাই তাদের ১১টা বাচ্চা হোক।’” সলমনের এই সহজ ও ইতিবাচক উত্তরে হিনা অবাক হয়েছিলেন বলেই জানান।
Dipika Kakar: ক্যান্সারের লড়াইয়ের মাঝেই ফের স্বাস্থ্যসংকট, দীপিকার শরীরে বাসা বাঁধল বড় রোগ
অন্যদিকে, অভিষেক বচ্চন একাধিক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে একজন নিবেদিতপ্রাণ মা হিসেবে কৃতিত্ব দিয়েছেন। নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক পুরনো কথোপকথনে অভিষেক বলেন, “আমার জীবনের সব কৃতিত্ব ঐশ্বর্যর। আমি কাজের জন্য বাইরে থাকি, কিন্তু আরাধ্যার যত্নের মূল দায়িত্ব ও-ই সামলায়। সে অসাধারণ ও নিঃস্বার্থ। একজন মা হিসেবে ওর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
টাইমস নাউ-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে অভিষেক আরাধ্যাকে “আমাদের মহাবিশ্বের কেন্দ্র” বলে অভিহিত করেন। তিনি বলেন, “একজন অসাধারণ মা হওয়ার জন্য সমস্ত কৃতিত্ব ঐশ্বর্যর প্রাপ্য। পিতৃত্ব আমার জীবনের অগ্রাধিকার সম্পূর্ণ বদলে দিয়েছে। একটি সন্তান পৃথিবীতে এলে আপনার সব চিন্তা ও লক্ষ্য বদলে যায়। আমি নিশ্চিত, প্রত্যেক বাবা-মাই এ কথায় একমত হবেন।”



