0%

Narendra Modi: ভারতের সিনে-মুকুটে নয়া পালক! আনন্দে আত্মহারা প্রধানমন্ত্রী মোদী

 Excel Entertainment-এর জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত মণিপুরী চলচ্চিত্র, Boon অর্থাৎ বুং- বাফটা ২০২৬-এ সেরা শিশু ও পারিবারিক চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য শুধু নির্মাতাদেরই নয়, গোটা দেশের জন্যই এ এক ঐতিহাসিক অর্জন।

এই আনন্দকে আরও বিশেষ করে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে ছবির সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়ে লেখেন, “এই ছবির সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন। এটি প্রকৃতপক্ষে মণিপুরের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। পাশাপাশি, এটি আমাদের দেশের অপরিসীম সৃজনশীল প্রতিভার প্রতিফলন।” প্রধানমন্ত্রীর এই বার্তা মুহূর্তে ভাইরাল হয় এবং চলচ্চিত্র দলের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।

Mehzabien Chowdhury: ‘আমাকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে’, বড়সড় ক্ষোভ প্রকাশ মেহজাবিনের

প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে প্রযোজক-অভিনেতা ফারহান আখতার লিখেছেন, “আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী।” একইভাবে সহ-প্রযোজক রিতেশ সিধ্বানি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনার সদয় কথা ও উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ। এই স্বীকৃতি আমাদের পুরো দলের এবং যারা এই গল্পে বিশ্বাস করেছিলেন তাদের সকলের।” তিনি আরও যোগ করেন, “আমরা আশা করি, এই মুহূর্ত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আরও অনেক গল্পকারকে অনুপ্রাণিত করবে।”

বাফটা ২০২৬-এ ‘বুং’ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল। আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত Lilo & Stitch, Zootopia 2-এর মতো ছবিকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করে মণিপুরী সিনেমা। ফলে ভারতীয় আঞ্চলিক চলচ্চিত্রের সাফল্য বিশ্বমঞ্চে নতুন করে প্রতিষ্ঠা পেল।

Mukul Roy Death: মুকুল রায়কে স্মরণ রাজ চক্রবর্তীর, দ্বন্দ্ব পেরিয়ে শেষ শ্রদ্ধা জানালেন রুদ্র?

ছবিটি পরিচালনা করেছেন লক্ষীপ্রিয়া দেবী। গল্পের কেন্দ্রে রয়েছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে মণিপুরে বেড়ে ওঠা এক কিশোরের জীবনসংগ্রাম। সংবেদনশীল চিত্রনাট্য ও মানবিক উপস্থাপনার জন্য ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল ‘বুং’। সব মিলিয়ে, এই জয় শুধু একটি ছবির সাফল্য নয়- এটি ভারতের বহুমাত্রিক গল্প বলার ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker