0%

‘এই প্রকল্পের সুবিধা দেব না..,’ কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার’এর ৩০০০ টাকা? জানালেন অগ্নিমিত্রা

বাংলা হান্ট ডেস্কঃ পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো আসছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। তবে সেই ‘অন্নপূর্ণা যোজনা’ বা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের জটিল ও দীর্ঘ আবেদনপত্র নিয়ে বিতর্ক বাড়ছে সমানে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন, আমরা তত দ্রুত সুবিধা দিতে পারব।” এদিকে অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম ফিল-আপ করতে সময় ব্যয় হচ্ছে উপভোক্তাদের।

‘অন্নপূর্ণা ভাণ্ডার’এর ৩০০০ টাকা নিয়ে বিরাট কড়াকড়ি! Annapurna Bhandar

দীর্ঘ ফর্মটির জটিলতার কারণে অনেক যোগ্য আবেদনকারী প্রয়োজনীয় নথির অভাবে বাদ পড়ে যেতে পারেন এই আশঙ্কাতেও ভুগছেন অনেকে। এসবের মাঝেই এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, “আমরা কোনো অ-ভারতীয়কে এ দেশের জনগণের করের টাকায় চলা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে দেব না।”

অর্থাৎ, প্রকল্পের সুবিধা যাতে কোনো অ-ভারতীয় না পান, কেবলমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকরাই পান, তা নিশ্চিত করতেই এই বিস্তারিত তথ্যসম্বলিত ফর্ম আনা হয়েছে। অগ্নিমিত্রা পাল জানান, তৃণমূল সরকারের আমলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটিকে পুরোপুরি বদল করতে চলেছে বিজেপি সরকার। ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা করে ব্যাঙ্কে জমা পড়াও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩ হাজার টাকা জমা হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারকেও চালিয়ে নিয়ে যাওয়া হবে।”

রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে চালু হবে ‘অন্নপূর্ণ যোজনা’ পোর্টাল। সেখানে লগ ইন করে প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা।

Annapurna Bhandar

আরও পড়ুন: জুনে ৩০০০ টাকা পেতে চাইলে হাতে আর বেশি সময় নেই! অন্নপূর্ণা যোজনার ফর্ম জমার শেষ সময় নিয়ে বড় ঘোষণা

‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। কড়াভাবে যাচাই করে তবেই পাঠানো হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker