0%

নির্বাচনী ধাক্কার পর আন্দোলনের পথে মমতা, ২ জুন ধর্নার প্রস্তুতি

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবার বিরোধী দলনেত্রী হয়ে ময়দানে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোট-পরবর্তী অশান্তি ও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগকে সামনে রেখে শাসক দল বিজেপি শিবিরের বিরুদ্ধে করা অবস্থান নেবে বিরোধী দল।

ভরাডুবির পর ময়দানে মমতা (Mamata Banerjee)

জানা গেছে, আগামী ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে মমতার। এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে।
ভোট গণনা শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে হামলা, খুন এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ সামনে আসছিল। এই ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। সেই মামলা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।

এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ জারি করেনি। আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল,”ভোট পরবর্তী হিংসায় কারও দোকান বা বাড়ি ভাঙচুর, কাউকে বাড়ি ছাড়া করা অথবা মারধর করলে দল না–দেখে পদক্ষেপ করতে হবে পুলিশকে।”

আদালত স্বস্তি না মেলায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে চাইছে তৃণমূল। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে দলের অন্দরে অসন্তোষের ছবি সামনে এসেছে। সম্প্রতি কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করে মমতা, নেতাদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন।

Mamata Banerjee is preparing to sit in a dharna after her defeat in election

আরও পড়ুন : এক ফোনেই পুলিশ-অ্যাম্বুল্যান্স-দমকল, ১১২ পরিষেবা চালুতে তিন মাস সময় সুপ্রিম কোর্টের

আগামী ২ জুনের কর্মসূচি তৃণমূলের কাছে শুধু প্রতিবাদ নয়, সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে। প্রশাসনের সবুজ সংকেত মিললে নির্বাচনের পর এই প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker