0%

একঘেয়ে আলুর পোস্ত ছেড়ে আজ ট্রাই করুন মাখামাখি পটল পোস্ত, দেখে নিন এই সহজ রেসিপিটি

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যদি পটল পড়ে থাকে। তাহলে সেগুলো শুধুমাত্র তরকারি অথবা ভাজা করে না খেয়ে। স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা গরম কালে ভাতের সঙ্গে খেতে অনবদ্য লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন পটল পোস্ত (Recipe)।

আলু নয়, আজ চেখে দেখুন সুস্বাদু পটল পোস্তের স্বাদ (Recipe)

পোস্তর দাম শুনলে বর্তমানে চোখ যথারীতি কপালে ওঠার জোগাড়। তবে গরমকালে পোস্ত দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা থাকে। একদিকে পোস্তে যেমন পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। অপরদিকে এতে খেতেও বেশ ভালো লাগে। তবে পোস্ত নিয়ে আসলে বরাবর শুধুমাত্র আলু দিয়ে না বানিয়ে। বাড়িতে পটল থাকলে, পোস্ত দিয়ে বানিয়ে ফেলুন পটল পোস্ত (Recipe)।

Recipe not potatoes give the delicious taste of pointed gourd with poppy seeds a try

আরও পড়ুন: শহরের ব্যস্ততা ভুলে প্রিয়জনের সময় কাটাতে ঘুরে দেখুন সিমলার এই অফবিট জায়গা

উপকরণ:

পটল: ৪-৫টি

পোস্ত বাটা: আধ কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাজু বাদাম: ৮টি

কাঁচালঙ্কা: ৩-৪টি

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

চিনি: ১ চা চামচ

নুন: স্বাদ অনুযায়ী

প্রণালী: পটলের খোসা ছাড়িয়ে দু’ভাগ করে নিন। এরপর নুন, হলুদ মাখিয়ে রেখে দিতে পারেন কিছু ক্ষণ। এবার একটি পাত্রে জল দিয়ে পোস্ত ভিজিয়ে রাখুন। তারপর মিক্সিতে পোস্ত, কাঁচালঙ্কা ও কাজুবাদাম বাটা একসঙ্গে বেটে নিন। এরপর কড়াইতে তেল গরম হলে পটলগুলি ভেজে তুলে রাখুন।এ বার ওই তেলের মধ্যে পোস্ত বাটা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নিন।প্রয়োজন হলে জল দিতে পারেন। মিনিট পাঁচেক পর সামান্য চিনি এবং নুন দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিন।মশলা কষতে কষতে একেবারে শুকিয়ে গেলে আরও খানিকটা জল দিতে পারেন। পটল ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে গেলে, নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker