0%

কান ধরলেন বিধায়ক-অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, কী ঘটেছে?

নতুন ছবি ‘শুরু থেকে শুরু’-র ঘোষণায় মজার ঘটনা। এই ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন অনুপম খের। ছবির ঘোষণায় অনুপমের ডাকে উপস্থিত ছিলেন বিধায়ক-অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সেখানে মজা করেই অভিযোগ করেন অনুপম, ”সকালবেলা মেসেজ করেছি, কিন্তু উত্তর পাইনি। সকালবেলা আপনাকে ফোন করেছি। আপনি ফোনও ধরেননি!” রূপাকে এই কথা বলার সঙ্গে-সঙ্গে কান ধরে ফেলেন তিনি। লজ্জা পাওয়ার পর অভিনেত্রীর মুখে হাসি খেলে যায়। তিনি জানতে চান, কবে মেসেজ করেছিলেন অনুপম। উত্তরে প্রযোজক জানান, আজ সকালেই মেসেজ করেছেন। তারপর রূপাকে ফোন দেখিয়ে অনুপম বলেন, ”এই যে, আপনি ধরা পড়ে গিয়েছেন”।

এরপর অনুপম যোগ করেন, ”উনি কলকাতায় আমার প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী। আমি খুশি যে উনি বিধায়ক হয়েছেন। তবে এবার আমি বাংলা ছবি প্রযোজনা করতে শুরু করেছি। ওঁকে দু’ বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে।” লক্ষণীয় শহরের বাইরের প্রযোজকরা বাংলা ছবিতে বিনিয়োগ করছেন, এই ঘটনায় উচ্ছ্বসিত রূপা গঙ্গোপাধ্যায়। এদিকে সরকার বদলের পর শহরে অন্য ভাষার বেশ কিছু ছবির শুটিং এগিয়ে যাচ্ছে নির্বিঘ্নে।

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে। এই নিয়ে শুক্রবার বেলা ১২টা নাগাদ PWD টেন্টে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শুরুর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে যান বলিউড অভিনেতা অনুপম খের। বৃহস্পতিবার সন্ধ্যাতেই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। বাংলায় ছবি ‘শুরু থেকে শুরু’-র ঘোষণা অনুষ্ঠানের জন্যই।

অনুুপম এদিন বলেন, “২৬ বছর পর বাংলায় একটা সিনেমা তৈরি করতে চলেছি। ২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষের সিনেমা ‘বাড়িওয়ালি’ তৈরি করেছিলাম। আমার স্ত্রী কিরণ খের অভিনয় করেছিল। আমাদের শুভ কামনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।” একই সঙ্গে শহরে অ্যাক্টিং স্কুল তৈরি করতে চান বলেও জানিয়েছেন অনুপম।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker