0%

‘কিং’ কোহলিতে মজে হ্যারি কেনও! কী জানালেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক

‘কিং’ কোহলির ব্যাটে ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনি বুঝিয়ে দিয়েছেন, অধিনায়কত্বের টুপি মাথায় না থেকেও দলের ‘হৃদপিণ্ড’ তিনিই। তাঁর ম্যাজিকের রেশ বাইশ গজ পেরিয়ে পৌঁছে গিয়েছে ফুটবল মাঠের চৌহদ্দিতেও। ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন কোহলির প্রশংসায় ভাসলেন।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘কী অবিশ্বাস্য খেলোয়াড় ও ইনিংস, বিরাট কোহলি! পরপর দু’বার আইপিএল শিরোপা জয়ের জন্য অভিনন্দন রয়্যাল চ্যালেঞ্জার্সকে।’ গত রবিবার ছুটির দিনে আবালবৃদ্ধবনিতার চোখ ছিল টেলিভিশনের পর্দায়। ম্যাচের শেষে বিরাট ভক্তদের বাঁধভাঙা আনন্দ ছিল একেবারে চোখে পড়ার মতো। এবার সেই আনন্দে অংশ নিলেন হ্যারি কেনও।
ফাইনালে নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফ সেঞ্চুরিটা করেছেন বিরাট। তিনি বলছিলেন, “খেলার চরিত্র এখন বদলে গিয়েছে। তরুণরা আরও ভালো খেলতে কার্যত বাধ্য করে। তাদের খেলার ধরনের সঙ্গে মানানসইভাবে পারফর্ম করতে হয়। সবসময় কীভাবে নিজের খেলা আরও ভালো করা যায়, সেদিকে নজর থাকে।”

গুজরাট টাইটান্সের ব্যাটিং শুরু থেকেই চাপে ছিল। একের পর এক উইকেট হারিয়ে বড় রান তুলতে ব্যর্থ হয় তারা। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি ও ভেঙ্কটেশ আইয়ার ইনিংসের ভিত গড়ে দেন। মাঝপথে কিছু উইকেট পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত আরসিবি-র হাতেই থাকে।

ম্যাচশেষে যোগ্য ‘নেতা’র মতো কোহলি জানিয়ে দেন, এই দলে অনেকে আছেন, যাঁরা ম্যাচ জেতাবেন। কিন্তু তিনি এমন বললেও ‘চেজমাস্টার’ আসলে কোহলিই। সেটা ফাইনালে তিনিই প্রমাণ করে দিয়েছেন। এই বয়সেও ২৫ বলে হাফসেঞ্চুরি বুঝিয়ে দিয়েছে, কোহলি আছেন কোহলিতেই। ম্যাচও জিতিয়েছেন ছক্কা মেরেই। আইপিএল শেষ করেন ৬৭৫ রানে। টানা চারবার ৬০০-র বেশি রান। এরপরও ‘কিং’-এ মাতবেন না অনুরাগীরা? বিখ্যাত ফুটবল তারকাও সেই দলে নাম লেখালেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker