চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কীভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন

বাংলা হান্ট ডেস্কঃ আয়ুষ্মান ভারত যোজনা যারা পাবেন না তাঁদের কোনও চিন্তা নেই। শুক্রবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার (Mukhyamantri Swasthya Bima Yojana) কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পে (Government Scheme) আয়ুষ্মান ভারত যোজনার সমপরিমাণ অর্থাৎ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার খুঁটিনাটি | (Mukhyamantri Swasthya Bima Yojana)
গতকাল রেজিনগরের এক সভা থেকে নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রাজ্যের পাশাপাশি গোটা দেশের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই সুবিধা মিলবে। এরপর থেকে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে ঘেঁটে গেল সব! কেষ্টর ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জল্পনার মাঝেই বড় খবর
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কারা পাবেন?
আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মূলত দুঃস্থ পরিবারগুলি পায়। এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেসব শর্ত ও নিয়মের জন্য যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করা হচ্ছে। শীঘ্রই এই প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আবেদন পদ্ধতি
এই প্রকল্পে আবেদন পদ্ধতি সম্পর্কে এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবে সরকার সূত্রে খবর, অন্যান্য প্রকল্পগুলির মতো এটিতেও অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট ও অফলাইনে পুরসভা, পুরনিগম, পঞ্চায়েত, বিডিও কিংবা এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তবে এই বিষয়ে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কী কী নথি লাগবে?
এই বিষয়েও এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। তবে আধার কার্ড ও রেশন কার্ড লাগবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গেই মোবাইল নম্বরও লাগতে পারে। আর কী কী নথিপত্র লাগবে তা সরকারি নির্দেশিকা জারি হওয়ার পর জানা যাবে।
আয়ুষ্মান ভারত যোজনার বেশ কিছু আর্থ-সামাজিক মাপকাঠি রয়েছে। ফলে শেষ অবধি এই প্রকল্পের সুবিধা কতজন পাবে সেই নিয়ে সন্দিহান অনেকে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।



