দক্ষিণবঙ্গে বর্ষার ‘খেলা’ শুরু! সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় সতর্কতা?

সবদিক নিউজ:পূর্বাভাস মতোই ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। স্বস্তির বৃষ্টিতে আপাতত গরম থেকে সাময়িক মুক্তি। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ মঙ্গলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে কম-বেশি। এদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। থাকছে বজ্রপাতের আশঙ্কাও।
এরপর বুধবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবারও একই রকমন থাকবে আবহাওয়া। শুক্রবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে এই সব জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও। মোটের ওপর গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
শহর কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে শহরে বাড়বে বৃষ্টির দাপট। যার জেরে আপাতত মোটের উপর তাপমাত্রা খুব একটা বাড়বে না। স্বস্তিই থাকবে শহর কলকাতায়। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের জন্য বাধ্যতামূলক পরীক্ষা! ফেল করলেই হতে পারে বড় পদক্ষেপ
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে দুর্যোগ কমবে এবার। মঙ্গলবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথায় কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।




