0%

ফ্রিজে রাখলেও লেবু নরম ও হলুদ হয়ে যাচ্ছে? সমাধান রয়েছে এই ঘরোয়া কৌশলে

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে পাতিলেবু কিনে নিয়ে এসেছেন। তবে ধীরে ধীরে সেইগুলো শুকিয়ে যাচ্ছে। পাশাপাশি খোসাও শক্ত হয়ে যাচ্ছে এবং গন্ধ নষ্ট হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আপনি ওই লেবুগুলোকে ফেলে দিতে বাধ্য হন। আবার অনেক সময় ফ্রিজে রাখা লেবু ও শুকিয়ে যায়। তবে ঘরোয়া কয়েকটি টোটকা মানলে আপনি সতেজ লেবু পাবেন বেশ কয়েক সপ্তাহ। জানুন সেই ঘরোয়া টোটকা গুলি।

কয়েকদিনেই শুকিয়ে যাচ্ছে লেবু? এবার কাজে লাগবে এই ট্রিক (Cooking Tips)

১) প্রথমত লেবুগুলোকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখুন। তবে জল সমেত বাটিটা ফ্রিজে রেখে দিলে বেশি ভালো হয়। এরপর জলে ভিজিয়ে রাখা লেবুগুলোকে সপ্তাহে একদিন করে জল পাল্টে আবার জলের মধ্যে রেখে দিন। এতে আপনার লেবুগুলো ভালো থাকবে এবং লেবুর খোসার আদ্রতা শুকিয়ে যাবে না (Cooking Tips)।

 Cooking Tips lemons drying out within just a few days this trick will come in handy now

আরও পড়ুন: আরও বাড়বে রান্নার গ্যাসের দাম? কলকাতায় মিলছে কত টাকায়? জানুন সর্বশেষ রেট

২) পেঁয়াজ,কলা অথবা টমেটোর সঙ্গে লেবু কক্ষনো রাখবেন না। কারণ সবজি ও ফল পাকার সময় একটি প্রাকৃতিক গ্যাস নির্গত হয়। যা লেবুর সতেজ তা নষ্ট করে দিতে পারে পাশাপাশি লেবু খারাপ করে দিতে পারে।

৩) আপনি যদি কখনও কাঁটা লেবু ফ্রিজের মধ্যে রাখেন তাহলে সবসময় তার ওপরে কিছুটা লবণ ছড়িয়ে দিতে পারেন। এরপর একটি এয়ারকন্টেনার পাত্রে লেবুটাকে রেখে দিলে দীর্ঘদিন সেটা ভালো থাকবে।

৪) যদি আপনি লেবুকে দীর্ঘ সময়ের জন্য তাজা রাখতে চান, তাহলে আপনি সেগুলিকে একটি কাচের বোতলে সংরক্ষণ করতে পারেন। আপনি লেবুর রস বের করেও সংরক্ষণ করতে পারেন।

৫) পাতিলেবুর খোসায় নারকেল তেল বা সর্ষের তেল মাখিয়ে রাখুন। এই তেলের আস্তরণ জলীয় বাষ্পকে ধরে রাখে। তাই লেবু দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকে (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker