0%

বিশ্বকাপ শুরুর আগে চাপে ফিফা, টিকিটের চড়া দাম নিয়ে তদন্ত শুরু আমেরিকার আদালতে

বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৩ দিন বাকি। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা মেগা আসরকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এই আবহেই টিকিট বিক্রি নিয়ে বড় আইনি জটিলতায় পড়েছে ফিফা। টিকিটের অতিরিক্ত দাম নিয়ে আমেরিকার আদালত তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ামক সংস্থার বিরুদ্ধে। যার জেরে বিশ্বকাপ শুরুর আগেই প্রবল চাপে ফিফা।

বুধবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট যৌথভাবে ঘোষণা করেন, ফিফার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সির প্রশাসনের তরফে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ম্যাচগুলির টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই স্টেডিয়ামেই আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল।

বুধবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট যৌথভাবে ঘোষণা করেন, ফিফার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, তদন্তের অংশ হিসাবে ফিফাকে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে। সমনের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে, কীভাবে আটটি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে, কীভাবে মূল্য নির্ধারিত হয়েছে বা ক্রেতাদের জানানো হয়েছে এবং আসন বরাদ্দের ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হয়েছে? এই বিতর্কের মূল অভিযোগ দু’টি। প্রথমত, টিকিটের মূল্য বৃদ্ধি। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ১০৪টি ম্যাচের মধ্যে ৯০টিরও বেশি ম্যাচের টিকিটের দাম গড়ে ৩৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফাইনালের একটি টিকিটের দাম বর্তমানে প্রায় ৩২,৯৭০ মার্কিন ডলারে পৌঁছেছে। তদন্ত ঘোষণার আগে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৬,৭৩০ ডলার।

দ্বিতীয়ত, আসন বরাদ্দ নিয়ে অভিযোগ। বহু দর্শকের দাবি, তাঁরা যে আসনের জন্য টাকা দিয়েছিলেন, বাস্তবে তাঁরা অন্য আসন পেয়েছেন। অভিযোগ উঠেছে, টিকিট কেনার সময় প্রদর্শিত আসন মানচিত্র ছিল ‘অস্পষ্ট’ এবং ‘বিভ্রান্তিকর’। এই ইস্যু নতুন নয়। ২০২৫ সালের ডিসেম্বরেই বিভিন্ন সমর্থক সংগঠন ফিফার বিরুদ্ধে অভিযোগ করেছিল। একটি সংগঠনের কথায়, “এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি এক বিশাল বিশ্বাসঘাতকতা।” সমালোচনার মুখে ফিফা ৬০ ডলারের স্বল্পমূল্যের টিকিট চালু করলেও, সেই টিকিটের সংখ্যা ছিল সীমিত এবং খুব দ্রুত শেষ হয়ে যায় বলে অভিযোগ।

জানা গিয়েছে, তদন্তের অংশ হিসাবে ফিফাকে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে। সমনের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে, কীভাবে আটটি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে, কীভাবে মূল্য নির্ধারিত হয়েছে বা ক্রেতাদের জানানো হয়েছে এবং আসন বরাদ্দের ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হয়েছে?

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি চালু করেছে ফিফা, যেখানে চাহিদা অনুযায়ী টিকিটের দাম রিয়েল টাইমে পরিবর্তিত হয়। যদিও আমেরিকার ক্রীড়া ও সঙ্গীতানুষ্ঠানে এই পদ্ধতি বহুল প্রচলিত, তবুও বিশ্বকাপে এই ব্যবস্থা প্রয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিতে “যাঁরা অপেক্ষা করেছেন, তাঁদেরই বেশি মূল্য দিতে হয়েছে”, ফলে সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে বিশ্বকাপের মতো বড় আসর। আদালত দাবি করেছে, দর্শকদের থেকে যে দাম নেওয়া হয়েছে তা অবিচারের শামিল। সেই কারণেই দর্শকদের পাশে দাঁড়িয়ে ফিফার বিরুদ্ধে তদন্ত শুরু আমেরিকার আদালতের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker